হোম > রাজনীতি

সার্চ নয়, এটি ক্র্যাশ কমিটি: রিজভী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

‘নিশিরাতের সরকারের বানানো সার্চ কমিটিকে বিএনপি প্রত্যাখ্যান করেছে। সেখানে নাম দেওয়ার প্রশ্নই ওঠে না। আসলে জনমনে বিভ্রান্তি সৃষ্টির জন্য সরকারের মন্ত্রীরা মিথ্যাচার করছে।’ 

আজ শুক্রবার তাঁতী দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

রিজভী বলেন, ‘বর্তমান সার্চ কমিটিতে যাঁরা আছেন, সবাই আওয়ামী লীগের। মূলত এটি সার্চ কমিটি নয়, ক্র্যাশ কমিটি। তাঁদের দ্বারা যে কমিশন গঠিত হবে, তাঁরাও তাই হবেন। এই কমিটির মাধ্যমে যে ইসি গঠিত হবে, তারা জালিয়াতি ও পাতানোর নির্বাচনই উপহার দেবে। আরেকটি পাতানো নির্বাচন আয়োজনের জন্য শেখ হাসিনা তা করেছেন। আমরা পরিষ্কার বলে দিতে চাই, এই সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ নেবে না বিএনপি। আন্দোলনের মাধ্যমে নির্দলীয় সরকার প্রতিষ্ঠা করে তাদের দ্বারা গঠিত নির্বাচন কমিশনের অধীনেই বিএনপি নির্বাচনে অংশ নেবে।’ 

পণ্যমূল্যের ভয়ংকর ঊর্ধ্বগতির সমালোচনা করে রিজভী বলেন, ‘এখন শীতকাল, রবিশস্যের মৌসুম। এখন নিত্যপণ্যের দাম কম থাকার কথা। অথচ সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতির কারণে নিত্যপণ্যের দাম হু হু করে বাড়ছে। সেদিকে তাঁদের কোনো নজর নেই। জনগণ বাঁচুক না বাঁচুক, তাঁদের কিছু যায় আসে না। বর্তমানে মিথ্যাই হয়েছে তাঁদের একমাত্র অবলম্বন। এ সময় তিনি তাঁতশিল্প ধ্বংসের জন্য সরকারকে দায়ী করেন। তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদসহ নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

আবু সাঈদের শাহাদাতের দুই বছর পেরোলেও রক্তের দায় শোধ হয়নি: চরমোনাই পীর

হেফাজতে ইসলামের আহ্বানে কওমিপন্থী ৭ রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের বৈঠক

জুলাই হত্যার বিচার দাবিতে শুক্রবার কফিন মিছিল ও সংহতি সমাবেশ করবে জাতীয় ছাত্রশক্তি

রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল

গণভোট ইস্যু সংসদে সমাধান না হলে রাজপথে হবে: জামায়াত আমির

গণভোটের ম্যান্ডেট অস্বীকার রাজনৈতিক প্রতারণা: জেএসডি

১৪ ও ১৫ জুলাই ঘিরে ঢাবি প্রশাসনের কোনো কর্মসূচি না থাকা দুঃখজনক: নাহিদ

ঢাবিতে বিদ্যুৎ-বিভ্রাটে দেরিতে শুরু ছাত্রশক্তির অনুষ্ঠান, নাহিদের ক্ষোভ

আওয়ামী লীগকে আইনানুগ প্রক্রিয়ায় বিচারের মুখোমুখি করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান সংস্কার প্রশ্নে অনড় বিরোধীরা, জোরদার করবে আন্দোলন