হোম > রাজনীতি

লেবার পার্টিকে নিবন্ধন দেওয়ার নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ লেবার পার্টিকে নিবন্ধন দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে আজ বৃহস্পতিবার বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের বেঞ্চ এ রায় দেন।

রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী নিতাই রায় চৌধুরী ও এ এম মাহবুব উদ্দিন খোকন।

রায়ের পর মাহবুব উদ্দিন খোকন বলেন, নির্বাচন কমিশনে আবেদন করে নিবন্ধন না পেয়ে ২০২৩ সালের ১২ সেপ্টেম্বর রিট করেন লেবার পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান ইরান। শুনানি শেষে ওই বছরের ৫ নভেম্বর হাইকোর্ট রুল জারি করেন। শুনানি শেষে ওই রুল যথাযথ ঘোষণা করে রায় দেওয়া হয়। ৩০ কার্য দিবসের মধ্যে নির্বাচন কমিশনকে নিবন্ধন দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

কর্নেল তাহেরের রাষ্ট্র রূপান্তরের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে: জেএসডি

জিয়াউর রহমানের রাজনীতিক হয়ে ওঠার পেছনে অন্যতম কারিগর যাদু মিয়া: তথ্যমন্ত্রী

এনসিপির ৬ এমপির সংখ্যা আগামী দিনে ১৬০ হবে: হাসনাত আবদুল্লাহ

মুক্তিযুদ্ধের চেতনা হারালে স্বাধীনতার মূল্যবোধও হারিয়ে যাবে: স্বাস্থ্যমন্ত্রী

বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী

ভারতের ছাত্র-যুব আন্দোলনে সংহতি জানাল ছাত্র ইউনিয়ন

এমপির ভিডিও বিতর্ক: তথ্য-উপাত্ত সংগ্রহ করে ব্যবস্থা নেওয়ার কথা জানাল জামায়াত

দিল্লিতে ককরোচ পার্টির আন্দোলনের প্রতি যুবশক্তির সংহতি, পুলিশি হামলার নিন্দা

সরকার চালাতে মিত্রদের সহায়তা চান প্রধানমন্ত্রী

‘ওদেরকে গোনার টাইম নাই’—বিএনপির উদ্দেশে নাসীরুদ্দীন পাটওয়ারী