হোম > রাজনীতি

সদ্য সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তার দাবি এনসিপির

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের নেতারা। ছবি: আজকের পত্রিকা

রাষ্ট্রপতির পদ থেকে সদ্য পদত্যাগ করা মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে রূপায়ণ ট্রেড সেন্টারে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান দলের নেতারা।

সংবাদ সম্মেলনে দলের সদস্যসচিব আখতার হোসেন বলেন, ‘আমরা চেয়েছিলাম সাহাবুদ্দিন চুপ্পুকে সংসদে অভিশংসনের মাধ্যমে অপসারণ করতে হবে। কিন্তু তা করা হয়নি। আমরা দাবি জানাচ্ছি যে, অবিলম্বে এই সাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে এবং বিচারের আওতায় নিয়ে আসতে হবে।’

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রের প্রসঙ্গে আখতার বলেন, তিনি পদত্যাগপত্রে যে ন্যারেটিভ (বয়ান) টেনেছেন, সেগুলো অপ্রাসঙ্গিক। অসুস্থতার অজুহাতের কথা বললেও তাঁর পদত্যাগপত্রের মধ্যে এমনভাবে তিনি ন্যারেটিভ সাজিয়েছেন, যেটা আসলে তাঁর জন্য একটা সেফ এক্সিটের (নিরাপদ প্রস্থান) জায়গা তৈরি করতে পারে। কিন্তু এই সাহাবুদ্দিন চুপ্পুকে সেফ এক্সিট দেওয়ার কোনো মানেই নেই। তিনি যত অপরাধ করেছেন সেই অপরাধগুলোতে তাঁকে অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসতে হবে।’

সাবেক রাষ্ট্রপতির বিষয়ে এনসিপির এই নেতা বলেন, ‘সাহাবুদ্দিন চুপ্পু একজন ফ্যাসিবাদের দোসর, একজন ফ্যাসিস্ট। সে যদি বিচারের আওতায় না আসে, তাহলে চব্বিশের গণ-অভ্যুত্থানে যাঁরা জীবন দিয়েছেন তাঁদের বিচার অপূর্ণাঙ্গ থেকে যাবে।’

সাবেক রাষ্ট্রপতির দায়মুক্তির সুযোগ নেই উল্লেখ করে আখতার বলেন, এত দিন পর্যন্ত হয়তো এই সাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি পদে আসীন থাকার কারণে তাঁর ব্যাপারে আইনগত কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি। কিন্তু, তিনি পদত্যাগ করামাত্র তাঁর ব্যাপারে আইনগত ইনডেমনিটির কোনো জায়গা নেই। তাঁর দায়মুক্তির আর কোনো বিধান নেই। এই অবস্থায় অনতিবিলম্বে গ্রেপ্তার করে তাঁকে বিচারের আওতায় নিয়ে আসার জন্য সরকারকে অবশ্যই উদ্যোগ নিতে হবে।

সংবাদ সম্মেলনে এনসিপির সংসদ সদস্য হান্নান মাসউদসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

আসিফ মাহমুদের ফেসবুক পোস্ট

ফেসবুক পোস্টে সাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ শুক্রবার বিকেলে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, অবিলম্বে ফ্যাসিবাদের দোসর হিসেবে অভিযুক্ত মো. সাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে।

সাহাবুদ্দিনকে কোনোভাবেই ‘সেফ এক্সিট’ দেওয়া যাবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতির ঘাড় থেকে স্বৈরাচারের একটা কালো ছায়া সরে গেল: জামায়াত আমির

পরবর্তী রাষ্ট্রপতি নিয়ে নিজের পছন্দের কথা জানালেন আসিফ নজরুল

ইসলামের নামে অনৈতিকতা, অনৈসলামিক কর্মকাণ্ডে ইসলাম কলঙ্কিত হয়: রেজাউল করীম

জামায়াত ফেরেশতাদের দল নয়, আমাদেরও ভুল-ত্রুটি হয়: শফিকুর রহমান

নেতাদের বিতর্কিত কাজে অস্বস্তিতে জামায়াত

ধর্মভিত্তিক দলগুলো ক্ষমতার পাগল হয়ে যাচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

২০০২ সালের শামসুন্নাহার হল নির্যাতনের বিচারহীনতার অবসান চায় বিপ্লবী ছাত্র মৈত্রী

গণভোট অবৈধ হলে নির্বাচনও অবৈধ: শফিকুর রহমান

গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও ইসিকে জামায়াতের চিঠি