হোম > রাজনীতি

বিশৃঙ্খলা সৃষ্টিতে পার্শ্ববর্তী দেশের উসকানি টের পাওয়া যায়: রিজভী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

সরকারকে অস্থিতিশীল ও বিচলিত করতে দেশে নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এসব ঘটনার পেছনে পার্শ্ববর্তী একটি দেশের উসকানি রয়েছে দাবি করে তিনি বলেছেন, ‘একটি নির্বাচিত সরকারকে বিচলিত করার জন্য, বিশৃঙ্খলা তৈরির জন্য যে কাজ করা হচ্ছে, তা জনগণের কাছে স্পষ্ট। এই ধরনের কাজ কার উসকানিতে হচ্ছে, সেটাও আমরা জানি। পার্শ্ববর্তী দেশ থেকে যে উসকানি দেওয়া হচ্ছে, সেটা নানাভাবে টের পাওয়া যায়।’

আজ শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রিজভী।

রিজভী বলেন, রাষ্ট্রীয় কোষাগার থেকে বিপুল অর্থ লুট করে বিদেশে নিয়ে গেছেন। তাঁদের কেউ কেউ দেশ ছাড়তে না পেরে ভেতরে ঘাপটি মেরে রয়েছেন। তাঁরাই নানা ধরনের অরাজকতা তৈরির চেষ্টা করছেন। তবে এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় সরকার ও জনগণ প্রস্তুত রয়েছে উল্লেখ করে রিজভী বলেন, সরকার সদা প্রস্তুত, জনগণ সদা প্রস্তুত। কোনো ধরনের অরাজকতা সৃষ্টির সুযোগ নেই।

শ্রমিক আন্দোলন প্রসঙ্গে রিজভী বলেন, পোশাকশ্রমিকদের ন্যায্য দাবি-দাওয়া থাকতে পারে। সেগুলো নিয়ে আলোচনা হয়েছে এবং দাবি মেনে নেওয়া হয়েছে। আলোচনায় শ্রমিকনেতারাও উপস্থিত ছিলেন। তাঁরাও বিষয়টি স্বীকার করেছেন। কিন্তু এরপর পুলিশ বক্স ও গাড়িতে আগুন দেওয়া এবং একজন শ্রমিককে পিটিয়ে হত্যার মতো ঘটনা ঘটেছে। এসব কাজ আক্রমণকারীরা করেছে, প্রকৃত পোশাকশ্রমিকদের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।

এসব ঘটনায় উসকানিদাতাদের চিহ্নিত করা হয়েছে দাবি করে রিজভী বলেন, তাঁদের অনেকে গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তার ব্যক্তিদের অধিকাংশই যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মী। কারা এসব ঘটনায় উসকানি দিচ্ছেন, তা-ও জানা গেছে বলে দাবি করেন তিনি।

সরকার কর্তৃত্ববাদী শাসনের দিকে যাওয়ার সব আয়োজন পূর্ণ করেছে: জামায়াত আমির

পদত্যাগের বিষয়ে ফেসবুক পোস্টে যা বললেন সামান্তা শারমিন

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

শ্রমিক আন্দোলন ঘিরে নাশকতার আশঙ্কা, নিরপেক্ষ তদন্তের দাবি জামায়াতের

শ্রমিকের ন্যায্য মজুরি নির্ধারণ করবে সরকার: মাহদী আমিন

সাদেক হোসেন খোকা ছিলেন রাজপথের খাঁটি যোদ্ধা: মির্জা আব্বাস

ঢাকা মহানগর উত্তর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি আসছে শিগগির

নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগ স্বাধীন তদন্তের দাবি

পোশাকশ্রমিকদের ন্যায্য পাওনা নিশ্চিতে দ্রুত সিদ্ধান্ত নিন: জামায়াত আমির

শ্রমিকদের আন্দোলন দমনে মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করছে সরকার: জি এম কাদের