হোম > রাজনীতি

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাওয়ের ডাক হাসনাতের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হাসনাত আবদুল্লাহ। ফাইল ছবি

আওয়ামী লীগের বিচার ও রাজনীতি নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। আজ বৃহস্পতিবার রাত ১০টা থেকে এ কর্মসূচি শুরু হবে বলে এক ফেসবুক পোস্টে জানিয়েছেন তিনি।

ফেসবুক পোস্টে হাসনাত আবদুল্লাহ বলেন, গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার নিশ্চিত ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপ না পাওয়া পর্যন্ত আজ রাত ১০টা থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচী চলবে।

হাসনাত আবদুল্লাহ আরও বলেন, ‘যার এজেন্ডায় গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধের সুস্পষ্ট বয়ান নাই, তার সাথে আমরা নাই।’

হাসনাতের ডাকে সাড়া দিয়ে সবাইকে যমুনার সামনে যাওয়ার আহ্বান জানিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমও। তিনি এক ফেসবুক পোস্টে বলেন, ‘হাসনাতের সঙ্গে যমুনার সামনে অবস্থান কর্মসূচিতে যোগ দিন। নয় মাসে সোজা আঙ্গুলে কাজ হয়নি। এখন সময় আঙ্গুল বাঁকা করার।’

এডিবির পূর্বাভাস: সাড়ে ৪ শতাংশ হতে পারে দেশের প্রবৃদ্ধি

হাসনাত আবদুল্লাহর উপস্থিতিতে এনসিপির জুলাই পদযাত্রার সভামঞ্চে হট্টগোল, হাতাহাতি

চট্টগ্রামে জলাবদ্ধ এলাকা পরিদর্শনে যাবেন জামায়াত আমির

দলীয় স্বার্থে সংবিধান সংশোধনের সুযোগ বন্ধ করতে হবে: ইসলামী আন্দোলন

ইনকিলাব কালচারাল সেন্টারের দায়িত্ব ছাড়ার ঘোষণা জাবের ও জুমার

জুলাইয়ের বিপক্ষে নানাভাবে বাংলাদেশকে বিষিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে: আখতার হোসেন

৭০ ভাগ মানুষের দেওয়া গণভোট বৃথা যাবে না: শফিকুর রহমান

সন্ত্রাসী কার্যক্রমকে প্রশ্রয় দেয় না যুবদল: আবদুল মোনায়েম মুন্না

সংস্কার বাস্তবায়ন করা না হলে দেশের কোনো পরিবর্তন হবে না: টাঙ্গাইলে নাহিদ ইসলাম

উগ্রবাদী সন্দেহে গ্রেপ্তার আতাউল্লাহকে বহিষ্কার করল এনসিপি