হোম > রাজনীতি

জামায়াত আমিরের বিপক্ষে লড়তে কোনো চাপ বোধ করছি না: বিএনপির মিল্টন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

আগারগাঁওয়ের ইটিআই ভবনে মনোনয়নপত্র জমা দেন ঢাকা-১৫ আসনে বিএনপি মনোনীত সম্ভাব্য প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন। ছবি: আজকের পত্রিকা

ঢাকা-১৫ আসনে বিএনপি মনোনীত সম্ভাব্য প্রার্থী ঢাকা মহানগর যুবদল নেতা শফিকুল ইসলাম খান মিল্টন বলেছেন, জামায়াতের আমিরের বিপক্ষে লড়ে তিনি কোনো চাপ অনুভব করছেন না।

আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও এই আসনের রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলীর কাছে মনোনয়নপত্র জমা দেওয়া শেষে সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি।

জামায়াতের আমিরের বিপক্ষে লড়ে চাপ অনুভব করছেন কিনা জানতে চাইলে শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, ‘আমি বিএনপির পক্ষ থেকে লড়ছি। জামায়াতের আমিরের বিপক্ষে লড়ে আমি কোনো চাপ বোধ করছি না। আমি মিরপুরের সন্তান। আমি আশা করছি এলাকাবাসী তাদের এলাকার সন্তানকে ভোট দেবেন।’

যুবদলের এই নেতা আরও বলেন, ‘আমি ঢাকা-১৫ আসনে মনোনয়ন দাখিল করেছি। আমি আশা করছি এই আসনের বাসিন্দারা নিরাপদে থাকবে। নারীরা নিরাপদে থাকবে। আমরা আশা করি ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন।’

লেভেল প্লেয়িং ফিল্ড আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এখনো প্রচারণা শুরু হয়নি। আশা করি নির্বাচন কমিশন লেভেল প্লেয়িং ফিল্ডের ব্যবস্থা করবেন।

সাধারণ মানুষের প্রত্যাশার জায়গা থেকে সরকার-বিরোধী দল ঐক্যবদ্ধ থাকব: পানিসম্পদমন্ত্রী

নির্বাচনে জাতীয় পার্টি ব্যয় করেছে ৫ লাখ টাকা

বিয়ে করছেন ডাকসু ভিপি সাদিক কায়েম

সীমান্তে কাঁটাতারের বেড়া দিয়ে, মানুষ হত্যা করে বন্ধুত্ব হয় না: নাহিদ ইসলাম

শাপলা চত্বরে বিএনপির ভূমিকা কেমন ছিল, তা বিশ্লেষণের দাবি রাখে: নাহিদ ইসলাম

আফ্রিকার জঙ্গল থেকে কেউ এখানে এসে চাঁদাবাজি করে না: জামায়াত আমির

নির্বাচনে জামায়াতের ব্যয় সাড়ে ৪ কোটি

শুভেন্দু অধিকারীকে জি এম কাদেরের অভিনন্দন

যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলে হচ্ছে নতুন কমিটি

৭ দফা দাবিতে ইনকিলাব মঞ্চের সংবাদ সম্মেলন