হোম > রাজনীতি

জামায়াত এই দেশটাকে আফগানিস্তান বানাতে চায়: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি

আজ সকালে ঢোলারহাট বাজারে নির্বাচনী জনসভায় কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: আজকের পত্রিকা

বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশকে আফগানিস্তানের মতো করে গড়ে তুলতে চায় এবং বাংলাদেশকে পেছনের দিকে নিয়ে যেতে চায়।’

আজ সোমবার (২ ফেব্রুয়ারি) ঢোলারহাট বাজারে নির্বাচনী জনসভায় মির্জা ফখরুল এমন মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘জামায়াতের আমির সাহেব মহিলাদের বিরুদ্ধে নাকি কথা বলেছেন, আমি কিন্তু জানি না। সাংবাদিকদের জিজ্ঞেস করছি। আমি কিন্তু জানি না, আই ডোন্ট নো। যদি হয়ে থাকে উনি এমন কথা বলেছেন, তাহলে অন্যায় করেছেন। সঠিক করেননি। মহিলারা কখনো এটা মেনে নিতে পারবে না।’

তিনি আরও বলেন, ‘জামায়াতে ইসলামীর ব্যাপারটাই হচ্ছে এ রকম। ওরা তো মহিলাদের কাজ করতে দিতে চায় না। বলে মহিলারা ঘরে থাকবে, বাইরে কাজ করবে কী? গার্মেন্টসে যারা কাজ করে তাদেরকে বলে দিয়েছে পাঁচ ঘণ্টার বেশি কাজ করতে পারবে না।’

মির্জা ফখরুল প্রশ্ন তোলেন, ‘তাহলে খাবে কী? আমাদের মেয়েরা যদি স্কুল-কলেজে না যায়, পড়াশোনা না করে চাকরি পাবে কোথায়? কাজ না করলে কাউকে তো কেউ টাকা দেবে না।’

তিনি অভিযোগ করে বলেন, ‘এরা, জামায়াতে ইসলামী, এই দেশটাকে আফগানিস্তানে পরিণত করতে চায়। পেছন দিকে নিয়ে যেতে চায়। এটা এমন একটা দল, যারা আমাদের সামনের দিকে যেতে বাধা দেয়। আমরা পেছনে যেতে চাই না। আমরা সামনের দিকে যেতে চাই মেয়ে-পুরুষ সমান অধিকার নিয়ে।’

টুঙ্গিপাড়ায় খেলাফত মজলিসের প্রার্থীর প্রচারণায় বাধার অভিযোগ বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে

নরসিংদী-২: গোপনে জামায়াতের পক্ষে প্রচার চালানোর অভিযোগ সারোয়ার তুষারের

প্রথমবার যশোরে তারেক রহমান, জনসভাস্থলে নেতা-কর্মীদের ঢল

মিডিয়ার বড় অংশ একটা পক্ষের দিকে ঝুঁকে গেছে: আখতার হোসেন

২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভায় নেতা-কর্মীদের ঢল

বিভাগের ৩৬ আসন: খুলনায় বিএনপি ভুগতে পারে বিদ্রোহীতে

খুলনা ও যশোরে আজ জনসভা করবেন তারেক রহমান

আট শ পরিবারের সঙ্গে ‘ওয়ান টু ওয়ান’ দেখা করতে চাই: নাহিদ ইসলাম

নারীরা নেতৃত্বে আসতে পারে না, এটা মেনে নিয়েই চলছি: জামায়াতের নেত্রী

টিঅ্যান্ডটি কলোনিতে শামিলা রহমানের উঠান বৈঠক, তারেক রহমানের জন্য চাইলেন ভোট