হোম > রাজনীতি

জাতিসংঘের প্রতিনিধিদলের সঙ্গে জামায়াতের বৈঠক

আজকের পত্রিকা ডেস্ক­

জাতিসংঘের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াতের নেতারা। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশ সফররত জাতিসংঘের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছে জামায়াতে ইসলামী। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানে জাতিসংঘের আবাসিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে দলটির চার সদস্যের একটি প্রতিনিধিদল এই বৈঠকে অংশ নেয়।

বৈঠক শেষে সৈয়দ আবদুল্লাহ মো. তাহের সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশের বর্তমান পরিবর্তিত পরিস্থিতি, বিশেষ করে চলমান বিচার প্রক্রিয়া, বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি, গণতন্ত্র এবং নির্বাচনের বিষয়ে মতবিনিময় হয়েছে।’

জামায়াতের এই নেতা আরও বলেন, ‘জামায়াতে ইসলামী আগামীর বাংলাদেশকে কীভাবে দেখতে চায়—সে সম্পর্কে তাঁরা জানতে চেয়েছেন। আমরা দলের পক্ষ থেকে আমাদের অবস্থান তুলে ধরেছি। বিচারের ব্যাপারে আমরা বলেছি—অপরাধী যারা আছে, তাদের বিচার হতে হবে।’

নিরপেক্ষ বিচারের বিষয়টি উল্লেখ করে আবদুল্লাহ মো. তাহের আরও বলেন, ‘বিচার যেন নিরপেক্ষ হয় এবং ন্যায়বিচার থেকে কেউ যেন বঞ্চিত না হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেসব বিচার হবে, তা যেন আন্তর্জাতিক মানের হয়—সে সম্পর্কেও আমরা আলোচনা করেছি। প্রয়োজনীয় সংস্কার, গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি ও যথাসময়ে দেশে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হওয়ার বিষয়ে আমরা কথা বলেছি।’

জাতিসংঘের প্রতিনিধিদলে ইউএন হাইকমিশনার ফর হিউম্যান রাইটসের ট্রানজিশনাল জাস্টিস অ্যাডভাইজার সেবাস্টিয়ান ভেরেলস্ট এবং ফাইন্যানসিং ফর পিস বিল্ডিংয়ের ডেপুটি চিফ মারকাস লেনজেনসহ পাঁচজন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

জামায়াতে ইসলামীর প্রতিনিধিদলে ছিলেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং প্রচার বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ।

হাওরাঞ্চলে ধান কাটায় সংকট, জরুরি পদক্ষেপের আহ্বান এনসিপির

এনসিপির ‘স্বেচ্ছাসেবক’ ও ‘কৃষক’ সংগঠনের আত্মপ্রকাশ মে মাসেই

৫ আগস্টের পর ঢাবি ক্যাম্পাস ছিল মব সন্ত্রাসের আঁতুড়ঘর: সাহস

১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে মুক্তিযুদ্ধের দল, প্রশ্ন এ টি এম আজহারের

মানুষের আইনের ‘কবর’ রচনা করে, কোরআনের আইন প্রতিষ্ঠার দাবি জামায়াত এমপির

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: ১২ মে পররাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে গণতান্ত্রিক ছাত্র জোটের মিছিল

জানালা দিয়ে এস আলম চলে আসবে: জামায়াত এমপি সাইফুল আলম

পার্সোনালি আমাকে হার্ট করেছেন—ফজলুর রহমানের বক্তব্যের প্রতিক্রিয়ায় জামায়াত আমির

ইইউ প্রতিনিধিদলের কাছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জামায়াত আমিরের উদ্বেগ

হঠাৎ অসুস্থ সারজিস আলম, হাসপাতালে ভর্তি