হোম > রাজনীতি

জুলাই ঘোষণাপত্র নিয়ে সর্বদলীয় বৈঠকে অংশ নেবে বিএনপি, যাচ্ছেন সালাহউদ্দিন

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ডাকা সর্বদলীয় বৈঠকে অংশ নিচ্ছে বিএনপি। দলটির প্রতিনিধি হিসেবে বৈঠকে অংশ নিতে যাচ্ছেন স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, সালাহউদ্দিন আহমেদ গুলশানের নিজ বাসা থেকে কিছু সময়ের মধ্যে রওনা করবেন।

বিকেল ৪টায় ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই গণ–অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে সর্বদলীয় বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা। সব রাজনৈতিক দলকে এই সভায় আমন্ত্রণ জানানো হয়েছে।

বিএনপির সর্বদলীয় বৈঠকে অংশগ্রহণের বিষয়ে আজ সকালে সালাহউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেছিলেন, সর্বদলীয় বৈঠকে কীভাবে অংশগ্রহণ করা যায়, তা নিয়ে দলের নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা চলছে।

গত ১০ জানুয়ারি সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ ব্রিফিংয়ে উপদেষ্টা মাহফুজ আলম বলেছিলেন, ঘোষণাপত্র সরকার দেবে না। সরকার ঘোষণাপত্রের প্রক্রিয়াকে সহায়তা করছে। সবার ঐকমত্যের ভিত্তিতে ঘোষণাপত্র আসবে।

গ্যাস-সংকটের জন্য অনিয়ম-সিন্ডিকেট অনেকাংশে দায়ী: জামায়াত

স্থানীয় নির্বাচনে কারচুপির চেষ্টা হলে প্রতিহত করা হবে: সেলিম উদ্দিন

২০২৫ সালে জাতীয় পার্টির আয়ের চেয়ে ব্যয় বেশি

স্থানীয় সরকার নির্বাচনে যেকোনো মূল্যে ‘একক প্রার্থী’ চান তারেক রহমান

সিটি করপোরেশন থেকে ইউনিয়ন পর্যন্ত দলীয় ব্যক্তিদের বসানো হয়েছে: আখতার হোসেন

গুরুত্বপূর্ণ-জনবহুল স্থানে নিরাপত্তা জোরদারের দাবি জামায়াতের

বিএনপি খাল খননের নামে শ্রমিকের টাকা, খালের বালু খাওয়া শুরু করেছে: সারজিস

রাষ্ট্রপতি কে হবেন, সিদ্ধান্ত বিএনপির দলীয় বৈঠকে: মির্জা ফখরুল

জামায়াত জোট ছাড়ল খেলাফত মজলিস

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু