হোম > রাজনীতি

আ.লীগকে প্রশ্ন করার আগে বিএনপি নেতাদের আয়না দেখার পরামর্শ দিলেন হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি

আওয়ামী লীগ সরকারের বিষয়ে কোনো প্রশ্ন করার আগে বিএনপি নেতা-কর্মীদের নিজের চেহারা আয়নায় দেখার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। 

আজ মঙ্গলবার সকালে কুষ্টিয়ার বাসভবনে স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। 

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের ‘লজ্জা হওয়া উচিত’ উল্লেখ করে হানিফ বলেন, ‘বিএনপির জন্মই হয়েছে অবৈধ পন্থায়। যে দলের নেতা-নেত্রী অর্থ আত্মসাৎ ও দুর্নীতির মামলায় জেলে রয়েছে, সেই দলের নেতার মুখে অন্য কোনো দলকে অবৈধ বলা শোভা পায় না।’ 

হানিফ বলেন, বিএনপি বহুবার সরকার পতনের জন্য আলটিমেটাম দিয়েছে। আলটিমেটামে তো কোনো কাজ হয়নি। কারণ আওয়ামী লীগ সরকারের ওপর দেশের ৭০ ভাগ মানুষের আস্থা আছে। এ জন্য আওয়ামী লীগ সরকার বিএনপির হুমকিতে ভয় পাচ্ছে না। 

আন্দোলন ছেড়ে বিএনপি নেতা-কর্মীদের আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার কথা উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ বলেন, সেটি না করে বিএনপি যদি রাজনৈতিক কর্মসূচির নামে জনজীবন বিপর্যস্ত করে, সহিংসতা বা নাশকতামূলক কর্মকাণ্ড করে, তাহলে কঠোরভাবে দমন করা হবে।

মৌলিক সংস্কার করে ক্ষমতায় ভারসাম্য আনতে হবে: শফিকুর রহমান

বিরোধীদলীয় নেতার সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জুলাই অভ্যুত্থানের দুই বছর: ১১ দলের ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা

বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক সই

স্থানীয় সরকার নির্বাচন: আ.লীগ নিয়ে বিএনপিতে দুই মত

নেতাদের দায়িত্ব পুনর্বণ্টন হচ্ছে এনসিপিতে

ধানমন্ডিতে সাংবাদিকের ওপর হামলা: তদন্ত কমিটির সুপারিশে জামায়াতের ৪ কর্মী বহিষ্কার

বাজেট পাসে সংসদের ভূমিকা রাবার স্ট্যাম্প: জামায়াতের এমপি নাজিবুর

এক-এগারোর সময়ে তারেক রহমানের ওপর নির্যাতনের ঘটনার বিচারের দাবি সংসদে

সরকার একদলীয় শাসনের দিকে ধাবিত হচ্ছে: জামায়াত আমির