হোম > রাজনীতি

সমমনাদের সঙ্গে কথা বলে কর্মসূচি দেবে বিএনপি

আজকের পত্রিকা ডেস্ক­

সমমনাদের সঙ্গে মতবিনিময় শেষে যুগপৎ আন্দোলনের নতুন কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত নেবে বিএনপি। গতকাল রোববার সন্ধ্যায় লেবার পার্টির সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের এ কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেছেন, ‘আমরা যারা একসঙ্গে (যুগপৎ আন্দোলন) ছিলাম, তাদের সবার সঙ্গে মতবিনিময় করছি। মতবিনিময় শেষে আমরা আমাদের সিদ্ধান্ত জানাব।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানও দলটির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুও এই বৈঠকে অংশ নেন। লেবার পার্টির পক্ষে নেতৃত্ব দেন দলটির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান।

এ সময় লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান অবশ্য বলেছেন, ‘আমরা চাচ্ছি দ্রুত একটা নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরে আসুক। আমরা সে জন্য লড়াই করছি। এই লড়াই আরও তীব্র হবে, নির্বাচনের দাবিতে আমরা যার যার জায়গা থেকে আমরা নতুন কর্মসূচি গ্রহণ করব।’

এবার এনসিপির ‘জাতীয় জনজাতি জোট’ সংগঠনের আত্মপ্রকাশ

মেয়র হলে ঢাকা দক্ষিণের বাসিন্দাদের ময়লার বিল দিতে হবে না: আসিফ মাহমুদ

দাম বৃদ্ধির পর তেলপাম্পে যানবাহনের লাইন উধাও নিয়ে প্রশ্ন আখতারের

জাপান সফরে যাচ্ছেন জামায়াত আমির

জামায়াত মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, আইন পাসে এটা প্রতিষ্ঠিত সত্য হয়েছে: আইনমন্ত্রী

শ্রমিকদের মর্যাদা উপেক্ষা করে সমাজ টেকসই হতে পারে না: জামায়াত আমির

নয়াপল্টনে শ্রমিক দলের সমাবেশের মঞ্চ প্রস্তুত, আসছেন নেতা-কর্মীরা

আন্দোলন করতে পারি, বিদ্রোহ নয়: জামায়াত আমির

আমি একজন শিশু মুক্তিযোদ্ধা: সংসদে তাহের

আপনারা সমন্বয় করে বক্তব্য দিন—জঙ্গিবাদ ইস্যুতে সরকারকে নাহিদ