হোম > রাজনীতি

প্রবাসীদের সম্পৃক্ত করতে মালয়েশিয়া সফরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স–মালয়েশিয়া চ্যাপ্টারের আমন্ত্রণে আগামীকাল শুক্রবার (২২ আগস্ট) মালয়েশিয়া যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আগামী রোববার (২৪ আগস্ট) পর্যন্ত তিনি মালয়েশিয়ায় অবস্থান করবেন।

এনসিপির মিডিয়া সেল আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।

তিন দিনের সফরে নাহিদ ইসলাম প্রবাসী বাংলাদেশি, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক, মানবাধিকারকর্মী এবং বিভিন্ন পেশাজীবীর সঙ্গে মতবিনিময় ও নৈশভোজে অংশ নেবেন। এ ছাড়া বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়ার কর্মকর্তাদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সফরের অংশ হিসেবে একটি পাবলিক ইভেন্টে যোগ দেবেন নাহিদ ইসলাম। যেখানে মালয়েশিয়াপ্রবাসী রাজনৈতিক নেতারা, জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী, ছাত্রছাত্রী ও প্রবাসী জনসাধারণের সঙ্গে মতবিনিময় করবেন।

এ সফরে গণ-অভ্যুত্থানপরবর্তী বাংলাদেশের রাষ্ট্র গঠনে প্রবাসীদের আরও কীভাবে সক্রিয়ভাবে সম্পৃক্ত করা যায় এবং জুলাইয়ের গণ-অভ্যুত্থানে প্রবাসীদের অভিজ্ঞতা নিয়ে আলোচনা করবেন নাহিদ ইসলাম। আগামী সোমবার (২৫ আগস্ট) তাঁর দেশের ফেরার কথা রয়েছে।

তিস্তা প্রকল্প বাস্তবায়ন করব, কেউ নাখোশ হলে রাজশাহীর আম পাঠাব: শফিকুর রহমান

গণভোটের রায় না মানায় রাজপথে বিরোধী দল: জামায়াত আমির

খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী

৫ আগস্টের মধ্যে জুলাই জাতীয় জাদুঘর খুলে না দিলে জনগণই খুলে নেবে: নাহিদ

এখনো জুলাইয়ের আকাঙ্ক্ষার বাংলাদেশ পাইনি: নাহিদ ইসলাম

হাসানুল হক ইনুর সাজা ন্যায়বিচারের মানদণ্ডে অপর্যাপ্ত: এনসিপি

স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নেওয়ার দায়ে বিএনপিরই ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার

শিক্ষা খাতে বাজেটের ২৫ শতাংশ বরাদ্দের দাবিতে ঢাবিতে গণতান্ত্রিক ছাত্র জোটের বিক্ষোভ

খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধিদল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক