হোম > রাজনীতি

তারেক রহমানের সঙ্গে জার্মান রাষ্ট্রদূত ও অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সাক্ষাৎ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

গুলশানে তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল। ছবি:বিএনপির ফেসবুক পেজ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল ও জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লটজ। আজ শুক্রবার সন্ধ্যা থেকে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এসব সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

তারেক রহমানের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। বিএনপির ফেসবুক পেজ

সন্ধ্যা ৬টার দিকে জার্মান রাষ্ট্রদূত এবং ৭টার দিকে অস্ট্রেলিয়ার হাইকমিশনার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেন। এর আগে, বিকেল সোয়া ৪টার দিকে পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের সঙ্গে সাক্ষাৎ করেন তারেক রহমান।

তিনটি বৈঠক শেষে এক ব্রিফিংয়ে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন, বৈঠকগুলোতে মূলত আলোচনা হয়েছে কীভাবে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা যায় এবং বিএনপি আগামী দিনে সরকার গঠন করলে সেই সম্পর্কগুলোকে কোন উচ্চতায় নিয়ে যাওয়া হবে।

হুমায়ুন কবির আরও বলেন, আজকের আলোচনার শুরুতে তাঁরা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। বিএনপির যে ডেভেলপমেন্ট প্ল্যান বা উন্নয়ন পরিকল্পনা রয়েছে, সেগুলো নিয়ে বিস্তারিত কথাবার্তা হয়েছে সাক্ষাতে। কীভাবে ট্রেড, ইনভেস্টমেন্ট, কো-অপারেশন ও পিপল-টু-পিপল কানেকটিভিটি বাড়ানো যায়—এসব বিষয়ে আলাপ হয়েছে।

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে এনসিপির শোকবার্তা

হট্টগোলে পণ্ড যুবদলের জরুরি সভা

ঢাবি নিয়ে ফুয়াদের ‘ঘৃণাপূর্ণ’ বক্তব্যের আইনগত ব্যবস্থার দাবি ছাত্রদলের

জুলাই পদযাত্রার প্রথম দিন কালীগঞ্জ যাচ্ছেন নাহিদ ইসলামসহ এনসিপি নেতারা

অংশগ্রহণমূলক রাজনীতির পরিবেশ গড়ে তোলা জরুরি: আনিসুল ইসলাম মাহমুদ

বিরোধীদলীয় নেতার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

গোপালগঞ্জসহ ছয় জেলাতে হচ্ছে না এনসিপির জুলাই পদযাত্রা, কারণ হিসেবে যা বলছেন নেতারা

অহংকার যে ধ্বংস করতে পারে, তার প্রমাণ সাবেক প্রধানমন্ত্রী: সোহেল তাজ

সোমবার শুরু এনসিপির মাসব্যাপী কর্মসূচি, কালীগঞ্জ থেকে উত্তরে ‘জুলাই পদযাত্রা’

হোটেলের ১২ লাখ টাকা ভাড়া না দেওয়ায় অভিযুক্ত এনসিপি নেতাকে শোকজ