হোম > রাজনীতি

এনআইডি পেতে অনলাইনে ফরম পূরণ করেছেন তারেক রহমান

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

ভোটার নিবন্ধন সম্পন্ন করার ৫ থেকে ২৪ ঘণ্টার মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাবেন বলে জানিয়েছেন এনআইডি মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর। আজ শনিবার সাংবাদিকদের এই তথ্য জানান তিনি।

হুমায়ুন কবীর বলেন, ‘আমরা যতটুকু জেনেছি, তিনি অনলাইনে ফরম পূরণ করেছেন। এখন আমাদের কাছে এসে কেবল আঙুলের ছাপ ও চোখের আইরিশ স্ক্যান দিয়ে নিবন্ধন সম্পন্ন করবেন।’

এনআইডি ডিজি আরও বলেন, ‘এরপর সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে তাঁর তথ্য সার্ভারে অনুসন্ধান করে দেখা হবে, সেটি কারও সঙ্গে মিলছে কি না। মিল না হলে ৫ থেকে ২৪ ঘণ্টার মধ্যে এনআইডি নম্বর জেনারেট হবে। এটি আমাদের কারও হাতে নেই। এ ক্ষেত্রে তিনি আমাদের কাছ থেকেও এনআইডি বা স্মার্ট কার্ড নিতে পারবেন। আবার তাঁর মোবাইলে এসএমএস যাবে, সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন।’

আজ দুপুরেই তারেক রহমানের নিবন্ধন সম্পন্ন করার কথা রয়েছে।

মির্জা ফখরুল গণতন্ত্র হত্যার মহাসচিবে রূপান্তরিত হচ্ছেন: আসিফ মাহমুদ

ইসলামী আন্দোলনের সঙ্গে রাজপথের সম্পর্ক অব্যাহত থাকবে: আসিফ মাহমুদ

জ্বালানি সংকটের অজুহাতে অনলাইন ক্লাস জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্র: জামায়াত

শনিবার রাজধানীতে ১১ দলের বিক্ষোভ সমাবেশ-মিছিল

সংসদ অধিবেশন: আন্দোলনের হুমকি বিরোধীদের

পথ এখন একটাই, জনগণকে সঙ্গে নিয়ে দাবি আদায়: জামায়াত আমির

মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবি সিপিবির

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

সংবিধানের অনেক কিছু ছাড়াই আমরা এ পর্যন্ত এসেছি: জামায়াত আমির

৬৮% জনগণ জানিয়ে দিয়েছেন, সংবিধানের কোথায় পরিবর্তন আনতে হবে: সংসদে হাসনাত