হোম > রাজনীতি

তারেক রহমানের সঙ্গে স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের বৈঠক

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে পৃথক বৈঠক করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের অভ্যন্তরীণ কার্যক্রমের গতিশীলতা বাড়ানো এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

শনিবার (২৭ এপ্রিল) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এসব বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক সূত্র বলছে, আলোচনায় মূলত তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কর্মকাণ্ড জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের মতো গুরুত্বপূর্ণ অঙ্গসংগঠনগুলোর বর্তমান অবস্থা এবং আগামী দিনে তাদের ভূমিকা কেমন হবে, এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে অংশ নেওয়া এক নেতা বলেন, ‘বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সন্ধ্যার পর দুই সংগঠনের শীর্ষ নেতাদের ডাকেন। সেখানে তিনি সাংগঠনিক অবস্থা সম্পর্কে জানতে চান। সেই সঙ্গে সংগঠনগুলোকে শক্তিশালী ও কার্যকরী করতে করণীয় বিষয়ে মতামত নেন। বিশেষ করে আগামী দিনগুলোতে নতুন প্রজন্মের নেতৃত্বকে সামনে আনার যে পরিকল্পনা চেয়ারম্যানের রয়েছে, সেটি আবারও ব্যক্ত করেছেন।’

সূত্র বলছে, বিএনপি ও অঙ্গ সংগঠনগুলোকে শক্তিশালী করতে হলে তৃণমূলের সঙ্গে কেন্দ্রের দূরত্ব কমিয়ে আনার পাশাপাশি জনগণের যৌক্তিক দাবির পক্ষে রাজপথে সক্রিয় থাকার বিষয়ে নির্দেশনা দেন তারেক রহমান। এ ছাড়া চলমান পরিস্থিতিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের নেতা–কর্মীদের ভূমিকা নিয়েও আলোচনা হয়।

পৃথক এসব বৈঠকে স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসান, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানসহ শীর্ষ ৪ নেতা অংশ নেন, অন্যদিকে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাছির বৈঠকে অংশ নেন।

এ সময় বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন। এর আগে ২৮ মার্চ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যান তারেক রহমান। সেদিনও বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠনের সঙ্গে বৈঠক করেন তিনি।

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুল কুদ্দুস মারা গেছেন

এনসিপির যুবশক্তির নতুন কমিটি, নেতৃত্বে তারিকুল-ফরহাদ-রিফাত

হাজার চেষ্টা করলেও ওই আওয়ামী লীগ হতে পারবেন না: বিএনপিকে জামায়াত আমির

ইতিহাসে কোনো সরকার দুই মাসে এতটা অজনপ্রিয় হয়েছিল কি না—প্রশ্ন নাহিদের

জামায়াতকে রাজনৈতিকভাবে নির্মূলে কাজ করতে হবে: মির্জা ফখরুল

৭ দিনের গণভোট প্রচারণার জন্য ১ কোটি টাকা দেয় বাংলাদেশ ব্যাংক: রিফাত রশিদ

শনিবার যৌথ সভা ডেকেছে বিএনপি

আরেকটি অনিবার্য লড়াইয়ের প্রস্তুতি নেওয়ার আহ্বান জামায়াত আমিরের

প্রয়োজনে সংসদ–রাজপথ একাকার হয়ে যাবে: নাহিদ ইসলাম

ছাত্রদল শুধরে না গেলে ছাত্রশিবির পেস বল করবে: হুঁশিয়ারি শিবির সভাপতির