হোম > রাজনীতি

৭১ ও সময় টিভির টকশো বর্জনের সিদ্ধান্ত বিএনপির 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘৭১ টিভি’ ও ‘সময় টিভি’র টকশো বর্জন করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। আজ মঙ্গলবার আজকের পত্রিকাকে এই সিদ্ধান্তের কথা জানান বিএনপির প্রচারবিষয়ক সম্পাদক ও দলের মিডিয়া সেলের সদস্যসচিব শহীদ উদ্দিন চৌধুরী।

তিনি বলেন, ‘আমাদের দলের (বিএনপি) যেসব নেতা টিভি টকশোতে যান, তাঁদের সঙ্গে বসে এ বিষয়ে আলোচনা করা হয়েছে। আলোচনা করে ৭১ টিভি ও সময় টিভির টকশোতে না যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। তাঁদের বলা হয়েছে, তাঁরা যেন ৭১ টিভি ও সময় টিভিতে আর না যান।’

শহীদ উদ্দিন চৌধুরী আরও বলেন, ৯ আগস্ট (বুধবার) থেকে টেলিভিশন দুটির টকশোতে না যাওয়ার এই সিদ্ধান্ত কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তা বলবৎ থাকবে।

বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, ৭১ টিভি ও সময় টিভি সরকারকে খুশি করতে নগ্নভাবে বিএনপির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। বিশেষ করে এক দফার চলমান আন্দোলনে নেতৃত্বদানকারী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে শত্রুতামূলক প্রতিবেদন প্রচার করে যাচ্ছে। প্রতিষ্ঠান দুটির টকশো অনুষ্ঠানও পরিকল্পিতভাবে বিএনপিকে হেয় করার জন্য সাজানো হয়। এ অবস্থায় তাদের টকশো বর্জন করতে নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে।

হেফাজতের নেতৃত্বে ৭ দলের নতুন জোট, ৩ দল আছে অন্য জোটেও

নাগরিকদের জীবন নিয়ে তামাশা করবেন না—সরকারকে বিরোধীদলীয় নেতা

আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: হাফিজ উদ্দিন

অসুস্থ দুই মন্ত্রীকে হাসপাতালে দেখতে গেলেন রিজভী ও জাহিদ

আসামে বাড়ি-মসজিদ উচ্ছেদে নাহিদ ইসলামের নিন্দা

‘প্রধানমন্ত্রীর অভিযোগ উদ্বেগজনক’, বিরোধী দলের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা চায় ইসলামী আন্দোলন

আমাদের কাছে তথ্য আছে—দিল্লির সঙ্গে আপনাদের সম্পর্ক ঘনিষ্ঠ: প্রধানমন্ত্রীকে পরওয়ার

প্রধানমন্ত্রী চেয়েছেন বলেই ইশরাক পদত্যাগ করেছেন: শফিকুর রহমান

জুলাই ধারণ না করায় গণভোটের রায় বাস্তবায়ন করছে না সরকার: গোলাম পরওয়ার

মামলা দেন আমার নামে, নিজে সারেন্ডার করে জেলে যাব: নাহিদকে ইশরাক