হোম > রাজনীতি

আপসে তত্ত্বাবধায়ক সরকার আনার সুযোগ আছে কি না জানতে চেয়েছে মার্কিন প্রতিনিধিদল: কাদের

নিজস্ব প্রতিনিধি, ঢাকা

বিএনপির সঙ্গে সমঝোতার কোনো সুযোগ আছে কি না বৈঠকে তা জানতে চেয়েছে যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল। এ ছাড়া তারা বলেছে তত্ত্বাবধায়ক সরকার অ্যাডজাস্টমেন্টের কোনো সমাধান খুঁজে পাওয়া যায় কি না? তবে এ বিষয়ে আওয়ামী লীগ বলেছে, সমঝোতার কোনো সুযোগ নেই।

আজ সোমবার দুপুরে রাজধানীর বনানীর শেরাটন হোটেলে প্রায় তিন ঘণ্টা যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠকের পর এ কথা জানান ওবায়দুল কাদের।  

প্রতিনিধিদল কোনো প্রস্তাব দিয়েছেন কি না—জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘তারা কোনো প্রস্তাব দেয়নি, আলোচনায় উঠে এসেছে বিএনপির দাবি। তারা কথায় কথায় বলেছে আপনাদের মধ্যে এখানে কোনো কম্প্রোমাইজের পথ খোলা আছে কি না। তত্ত্বাবধায়ক সরকার অ্যাডজাস্টমেন্টের কোনো সমাধান খুঁজে পাওয়া যায় কি না? আমরা বলেছি সেই পথ বিএনপি ব্লক করে রেখেছে।’ 
 
বৈঠক শেষে ওবায়দুল কাদের বলেন, ‘তারা পরিস্থিতি জানতে চেয়েছে, আমাদের অবস্থান জানতে চেয়েছে। নির্বাচনের পরিবেশ এবং বাস্তব অবস্থা, কোনো ভায়োলেন্সের আশঙ্কা আছে কি না এসব বিষয় তারা পর্যবেক্ষণ করছে।’ 

কাদের বলেন, ‘বাংলাদেশে নির্বাচনের পরিবেশ, ভবিষ্যৎ গণতন্ত্র কীভাবে দেখছি এগুলো জানতে চেয়েছে, আমরা বলেছি।’ 

দেশের ৭০ ভাগ লোক শেখ হাসিনাকে ভোট দিতে উন্মুখ হয়ে আছে এমন কথা প্রতিনিধিদলকে জানানো হয়েছে জানিয়ে কাদের বলেন, ‘বিএনপির দাবির মধ্যে তত্বাবধায়ক সরকার, প্রধানমন্ত্রীর পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া এগুলো উঠে এসেছে, আমরা বলেছি সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই।’

মেলবোর্নে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

৩ দিনের মধ্যে নতুন বেতনকাঠামো ও শ্রমমন্ত্রীর পদত্যাগ দাবি শ্রমিক শক্তির

বিরোধীদলীয় নেতার সঙ্গে সিঙ্গাপুরের হাইকমিশনারের সাক্ষাৎ

বিরোধী দলের কণ্ঠ রোধের চেষ্টা হলে প্রতিহত করা হবে: জামায়াত আমির

নাহিদ ইসলামের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

এলপিজির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি জনজীবনে নতুন সংকট সৃষ্টি করবে: জামায়াত

এনসিপির স্পোর্টস উইংয়ের আত্মপ্রকাশ, নেতৃত্বে ফাহিম-নাজমুল

দেশে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: রুহুল কবির রিজভী

ভারত পানি না দিলে ভারতীয় পণ্য, করিডর ও ট্রানজিট বন্ধ করতে হবে: নাহিদ ইসলাম

ঢাকা মহানগর উত্তর বিএনপির দুই সদস্যের আহ্বায়ক কমিটি