হোম > রাজনীতি

আমার কাছে তথ্য আছে, ‘র’ দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে: ফয়জুল করীম

আজকের পত্রিকা ডেস্ক­

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। ফাইল ছবি

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, ‘পার্শ্ববর্তী দেশগুলো বাংলাদেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। আমার কাছে তথ্য আছে ‘র’ দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে।’

আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাব অডিটরিয়ামে ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ শাখার ৫ম সম্মেলনে তিনি এসব কথা বলেন।

অন্তর্বর্তী সরকারকে শক্তহাতে দেশ পরিচালনার আহ্বান জানিয়ে সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে। এর পেছনে বিগত ফ্যাসিস্ট সরকারের হাত রয়েছে।

ফয়জুল করীম আরও বলেন, যেখানে দুর্নীতি হবে সেখানকার প্রশাসনকে বরখাস্ত করতে হবে। বদলি করলে হবে না। কারণ প্রশাসনের অগোচরে বাংলাদেশে কিছুই হওয়া সম্ভব না। প্রশাসনকে নিয়ন্ত্রণ করুন। যুবকরা জেগে উঠলে দেশ জেগে উঠবে। তাই যুবকদের সঠিক পথে পরিচালিত করতে হবে বলেও জানান তিনি।

জাতীয় প্রেসক্লাবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। ছবি: আজকের পত্রিকা

ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি আল-আমিন সোহাগ এতে সভাপতিত্ব করেন।

বাজেট যেন দুর্নীতি ও লুটপাটের হাতিয়ার না হয়: গোলাম পরওয়ার

ঢাবি ছাত্র ইউনিয়নের নতুন সভাপতি দূর্জয়, সম্পাদক মোস্তাকিম

যুবদল ও ছাত্রদলের ৮ নেতা-কর্মীর নামে মামলা দিয়ে ঝিনাইদহ ছাড়লেন পাটওয়ারী

নাসীরুদ্দীনের ওপর হামলায় জামায়াতের নিন্দা–উদ্বেগ

নির্বাচনের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি হয়েছে: আসিফ মাহমুদ

ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, অভিযোগের বিষয়ে যা বলছে বিএনপি

ঝিনাইদহে ছাত্রদল-যুবদলের বিরুদ্ধে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ

এবার দল গোছাতে উদ্যোগী বিএনপি

দেশে ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচার দাবিতে এনসিপির মশাল মিছিল

এই সরকার এখনো কোনো দেশ থেকে দাওয়াত পর্যন্ত পায়নি: নাহিদ ইসলাম