হোম > রাজনীতি

বিএনপির মুখে মানবাধিকারের বুলি শোভা পায় না: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আজকে যাদের হাতে মানবাধিকার ভূলুণ্ঠিত হচ্ছে, তারাই আজ মানবাধিকার নিয়ে বেশি সোচ্চার। বিএনপির মুখে মানবাধিকারের বুলি শোভা পায় না।
 
আজ রোববার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, মানবাধিকার লঙ্ঘনকারীরা এ দেশের মানবাধিকার নিয়ে সোচ্চার। তাদের (বিএনপি) কথা শুনে মনে হয় তারা এখানে বিশ্ব মোড়লদের সোল এজেন্ট।

কাদের বলেন, মানবাধিকারের কথা বলতে হলে প্রথমে বলতে হবে ফিলিস্তিনের কথা। ইসরায়েল গাজায় ১৮ হাজার মানুষ মেরেছে, এখনো চলছে। অথচ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ইসরায়েলের পক্ষে একমাত্র ভেটো প্রদান করেছে যুক্তরাষ্ট্র। 

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি, জিয়াউর রহমান এবং বেগম জিয়ার আমলে এই দেশে যে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে; ওদের লজ্জাও করে না। এ দেশে বিএনপি মানবাধিকার লঙ্ঘনের যে নজির সৃষ্টি করেছে, তা সমসাময়িক বিশ্বে বিরল।’ 

বিএনপির আন্দোলন নিয়ে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপির আন্দোলন গতানুগতিক। অবরোধ, হরতাল, একটার পর একটা; এটা তাদের ব্যর্থ আন্দোলনের ফলশ্রুতি।
 
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।

বিরোধীদলীয় নেতার সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জুলাই অভ্যুত্থানের দুই বছর: ১১ দলের ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা

বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক সই

স্থানীয় সরকার নির্বাচন: আ.লীগ নিয়ে বিএনপিতে দুই মত

নেতাদের দায়িত্ব পুনর্বণ্টন হচ্ছে এনসিপিতে

ধানমন্ডিতে সাংবাদিকের ওপর হামলা: তদন্ত কমিটির সুপারিশে জামায়াতের ৪ কর্মী বহিষ্কার

বাজেট পাসে সংসদের ভূমিকা রাবার স্ট্যাম্প: জামায়াতের এমপি নাজিবুর

এক-এগারোর সময়ে তারেক রহমানের ওপর নির্যাতনের ঘটনার বিচারের দাবি সংসদে

সরকার একদলীয় শাসনের দিকে ধাবিত হচ্ছে: জামায়াত আমির

১৮ আইন কর্মকর্তার পদত্যাগকে স্টান্টবাজি বলছে বিএনপি