হোম > রাজনীতি

তত্ত্বাবধায়ক আর আসবে না, নির্বাচন শেখ হাসিনার অধীনেই: কামরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশে আর তত্ত্বাবধায়ক সরকার কখনো আসবে না এবং শেখ হাসিনার সরকারের অধীনেই নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব পরিষদের’ উদ্যোগে ‘বিজয়ের ৫২ বছর ও আমাদের উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। 

কামরুল ইসলাম বলেন, ‘বাংলাদেশে আর তত্ত্বাবধায়ক সরকার কখনো আসবে না। এ নিয়ে আর কোনো আলোচনা হবে না। শেখ হাসিনার সরকারের অধীনেই নির্বাচন হবে, এই নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচন হবে। বিএনপি নির্বাচনে আসতে চায় না, কারণ তারা জানে নির্বাচনে এলে পরাজিত হবে। এ জন্য তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার নামে নানা টালবাহানা করছে। বিএনপি নির্বাচনে না এলেও আগের এবং বর্তমান সরকারের মতোই পরবর্তী নির্বাচিত সরকার পাঁচ বছর মেয়াদ পূর্ণ করবে।’ 

সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া বলেন, ‘জোর-জবরদস্তির মাধ্যমে আর ক্ষমতায় যাওয়া যাবে না। এ দেশের মানুষ দফায় নয়, কাজে বিশ্বাস করে। এ জন্য বিএনপি যতই দফা দিক না কেন, তাতে কোনো লাভ হবে না। এখন গ্রামেগঞ্জে স্লোগান—শেখ হাসিনার সরকার, বারবার দরকার। কারণ শেখ হাসিনার সরকার থাকলে মানুষ পেট ভরে খেতে পারে, মানুষ ভালো থাকে, দেশের উন্নয়ন হয়, হাজার হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন হয়। এ জন্য আগামী নির্বাচনে ভোট দিয়ে আবারও শেখ হাসিনার সরকারকে নির্বাচিত করতে হবে।’ 

আলোচনা সভায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব পরিষদের সভাপতি আব্দুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুনসহ অন্যরা। 

হোটেলের ১২ লাখ টাকা ভাড়া না দেওয়ায় অভিযুক্ত এনসিপি নেতাকে শোকজ

স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস নয়: জামায়াত আমির

পুরোনো অস্ত্রেই আক্রমণে সরকারি ও বিরোধী দল

শাপলা চত্বর হত্যাকাণ্ডে আসামি হচ্ছেন ইনু

জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

আইআরআইয়ের আমন্ত্রণে তাইওয়ান যাচ্ছেন জারা, আলাউদ্দীন ও মিলি

তিস্তা প্রকল্প বাস্তবায়ন করব, কেউ নাখোশ হলে রাজশাহীর আম পাঠাব: শফিকুর রহমান

গণভোটের রায় না মানায় রাজপথে বিরোধী দল: জামায়াত আমির

খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী

৫ আগস্টের মধ্যে জুলাই জাতীয় জাদুঘর খুলে না দিলে জনগণই খুলে নেবে: নাহিদ