হোম > রাজনীতি

কাজী নজরুলের ‘বিদায় বেলায়’ কবিতায় দাদিকে স্মরণ জাইমা রহমানের

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফেসবুক পোস্টে ছবিটি শেয়ার করেছেন জাইমা রহমান। ছবি: সংগৃহীত

‘তুমি অমন ক’রে গো বারে বারে জল-ছল-ছল চোখে চেয়ো না,

জল-ছল-ছল চোখে চেয়ো না।

ঐ কাতর কণ্ঠে থেকে থেকে শুধু বিদায়ের গান গেয়ো না,

শুধু বিদায়ের গান গেয়ো না।।’

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘বিদায় বেলায়’ শিরোনামের এই কবিতা দিয়ে ফেসবুকে দাদি বেগম খালেদা জিয়াকে স্মরণ করলেন জাইমা রহমান। কবিতার সঙ্গে তিনি একটি ছবিও শেয়ার করেছেন। এতে দেখা যায়, দাদির সঙ্গে মুখোমুখি বসে আছেন জাইমা। তাঁর কথা প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মনোযোগ দিয়ে শুনছেন।

আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টায় পোস্টটি করেন জাইমা রহমান। দাদির মৃত্যুর পর তাঁর স্মরণে জাইমার এটাই প্রথম পোস্ট।

এর আগে লন্ডন থেকে বাংলাদেশে ফিরে আসাকে সামনে রেখে গত ২৩ ডিসেম্বর ফেসবুকে দাদিকে নিয়ে একটি আবেগঘন পোস্ট দিয়েছিলেন তিনি। বেগম খালেদা জিয়া তখন ঢাকার এভারকেয়ার হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন।

খালেদা জিয়া অসুস্থ অবস্থায় গত বছরের জানুয়ারিতে যুক্তরাজ্য গিয়েছিলেন। জাইমা রহমানের শেয়ার করা ছবিটি সেই সময়ের পরবর্তী কোনো সময়ের বলে ধারণা করা হচ্ছে।

নিচে জাইমা রহমানের পোস্ট করা কাজী নজরুল ইসলামের ‘বিদায় বেলায়’ কবিতাটি—

“তুমি অমন ক’রে গো বারে বারে জল-ছল-ছল চোখে চেয়ো না,

জল-ছল-ছল চোখে চেয়ো না।

ঐ কাতর কণ্ঠে থেকে থেকে শুধু বিদায়ের গান গেয়ো না,

শুধু বিদায়ের গান গেয়ো না।।

হাসি দিয়ে যদি লুকালে তোমার সারা জীবনের বেদনা,

আজও তবে শুধু হেসে যাও, আজ বিদায়ের দিনে কেঁদো না।

ঐ ব্যথাতুর আঁখি কাঁদো-কাঁদো মুখ

দেখি আর শুধু হেসে যাও, আজ বিদায়ের দিনে কেঁদো না।

চলার তোমার বাকি পথটুকু-

পথিক! ওগো সুদূর পথের পথিক-

হায়, অমন ক’রে ও অকরুণ গীতে আঁখির সলিলে ছেয়ো না,

ওগো আঁখির সলিলে ছেয়ো না।।

দূরের পথিক! তুমি ভাব বুঝি

তব ব্যথা কেউ বোঝে না,

তোমার ব্যথার তুমিই দরদি একাকী,

পথে ফেরে যারা পথ-হারা,

কোন গৃহবাসী তারে খোঁজে না,

বুকে ক্ষত হ’য়ে জাগে আজও সেই ব্যথা-লেখা কি?

দূর বাউলের গানে ব্যথা হানে বুঝি শুধু ধূ-ধূ মাঠে পথিকে?

এ যে মিছে অভিমান পরবাসী! দেখে ঘর-বাসীদের ক্ষতিকে!

তবে জান কি তোমার বিদায়-কথায়

কত বুক-ভাঙা গোপন ব্যথায়

আজ কতগুলি প্রাণ কাঁদিছে কোথায়-

পথিক! ওগো অভিমানী দূর পথিক!

কেহ ভালোবাসিল না ভেবে যেন আজও

মিছে ব্যথা পেয়ে যেয়ো না,

ওগো যাবে যাও, তুমি বুকে ব্যথা নিয়ে যেয়ো না।। ”

আগুন-সন্ত্রাসের মাধ্যমে বস্তিবাসীকে উচ্ছেদ করতে দেওয়া হবে না: আসিফ মাহমুদ

শেখ হাসিনার পক্ষে ফলকার তুর্ককে তাঁর আইনি পরামর্শক প্রতিষ্ঠানের চিঠি

টাকা নেওয়ার অভিযোগের যে জবাব দিলেন আসিফ-হাসনাত

আমার পদমর্যাদা মন্ত্রীদের চেয়ে বেশি: ডা. তাহের

বগুড়ায় এনসিপি নেতাকে জুতাপেটা, দল থেকে অব্যাহতি

চট্টগ্রামে ফ্রি বাস সার্ভিস চালু এনসিপির

নাসীরুদ্দীন পাটওয়ারী জলাতঙ্ক রোগে ভুগছেন, তাঁকে ভ্যাকসিন দিতে হবে: রাশেদ খান

বাণিজ্য চুক্তির বিষয়ে এনসিপির মত নেওয়া হয়নি, ‘কিচেন কেবিনেটে’ও ছিলেন না—দাবি আসিফ মাহমুদের

নাসীরুদ্দীন পাটওয়ারীর মতিঝিলের অফিস বন্ধ ঘোষণা

ঈদ ঘিরে মাঠে বিএনপি