হোম > রাজনীতি

নতুন কোনো ফাঁদে পড়ে যাচ্ছি কি না, মঈন খানের কণ্ঠে শঙ্কা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপি নেতা ড. আবদুল মঈন খান। ফাইল ছবি

দেশের বিরাজমান অস্থিরতা ও প্রত্যাশার মাঝে আশঙ্কার কথা শোনালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। তিনি বলেছেন, ‘আমরা একটা পরিবর্তন চেয়েছি। সেই পরিবর্তন যেন এমন না হয়, আমরা নতুন করে আবার একটি ফাঁদে পড়ে যাই। আমার সেই ভয়টি হচ্ছে যে আমরা নতুন কোনো ফাঁদে পড়ে যাচ্ছি কি না।’

আজ মঙ্গলবার রাজধানীর ফার্মগেটে খামারবাড়ি কৃষিবিদ মিলনায়তনে তারুণ্যের ভাবনা সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মঈন খান এসব কথা বলেন। ‘তারুণ্যের ভবিষ্যৎ ভাবনা, ভবিষ্যৎ বাংলাদেশ’ শীর্ষক সেমিনারের আয়োজন করে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

পরিবর্তিত প্রেক্ষাপটে সংস্কার উদ্যোগ প্রসঙ্গে মঈন খান বলেন, ‘আমরা দুনিয়ার সব সমস্যা সমাধান করতে চাচ্ছি। নিশ্চয়ই আমরা সব সমাধান করব। একটি অন্তর্বর্তী সরকার অথবা তত্ত্বাবধায়ক সরকার এসে পরশপাথর ছোঁয়াবে, আর সমস্যার সমাধান হয়ে যাবে—এমনটা নয়। এটা বৈদ্যুতিক বাতির মতো নয় যে...গণতন্ত্র...আমি সুইচ টিপলে চলে আসবে কিংবা সংস্কার হচ্ছে সুইচ; সংস্কারের সুইচটা টিপে দিলাম, সবকিছু ঠিক হয়ে গেল। এ রকম হতে পারে না। আমি সবকিছু করে দেব—দুনিয়া কিন্তু এভাবে চলে না। এই বাস্তবতা কিন্তু অন্তর্বর্তী সরকারকে উপলব্ধি করতে হবে।’

তিনি বলেন, ‘এখানে ভুল ধারণা সৃষ্টি করা হচ্ছে। একটা প্রতিপক্ষ সৃষ্টি করার চেষ্টা চলছে, কারা করছে, তাদেরকে চিহ্নিত করতে হবে। উদ্দেশ্যমূলকভাবে দলগুলোর মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করা হচ্ছে। রাজনীতিবিদদের সংস্কার না হলে কোনো সংস্কার কাজ হবে না।’

এই জাতীয় সংসদ ৫ বছর টিকবে কি না সন্দেহ আছে: নাহিদ ইসলাম

‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পরিচালনার ব্যর্থতায় দেশে ডাকাতি-ছিনতাই-হত্যাকাণ্ড বেড়েছে’

আওয়ামী লীগ স্বাধীনতার স্বপক্ষের শক্তি নয়: এ টি এম আজহার

দেশের স্থিতিশীলতার জন্য কাউকে বাদ দিয়ে রাজনীতির সুযোগ নেই: আনিসুল ইসলাম মাহমুদ

তলে তলে আ.লীগের কাছে বৈধতার সিল চায় জামায়াত: রিজভী

গায়ক আসিফ আকবরের গাড়িতে গুলিবর্ষণ কোনোভাবেই মানা যায় না: জামায়াত

ডিভাইস পাচ্ছে না পুলিশ, তদন্তে অগ্রগতি নেই

এনসিপির সাংগঠনিক কাঠামো পরিবর্তন, হাসনাত ও সারজিসদের পদোন্নতি

৩০ অক্টোবর গণবিক্ষোভের ডাক, স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি এনসিপির

সরকারের আচরণে মনে হচ্ছে ‘ছেড়ে দে মা, কেঁদে বাঁচি’: জামায়াত নেতা আযাদ