হোম > রাজনীতি

সেপ্টেম্বরের শুরুতে ঢাকায় তরুণ ও সুধীদের নিয়ে আলাদা সমাবেশ করবে আ.লীগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামী সেপ্টেম্বরের প্রথম দুই দিন রাজধানীতে বড় জমায়েত করবে আওয়ামী লীগ। প্রথম দিন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের আয়োজনে তারুণ্যের সমাবেশ এবং দ্বিতীয় দিন এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন উপলক্ষে সুধী সমাবেশ করা হবে। উভয় সমাবেশেই প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

আজ মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক মতবিনিময় সভা শেষে এ তথ্য জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঢাকা ও ঢাকার পার্শ্ববর্তী সাংগঠনিক জেলাগুলোর নেতাদের সঙ্গে এ সভা করেন দলটির কেন্দ্রীয় নেতারা। 

ওবায়দুল কাদের বলেন, ‘আগামী ২ সেপ্টেম্বরের সমাবেশে মহাসমুদ্র দেখার অপেক্ষায় আছি আমরা। আওয়ামী লীগের নেতা-কর্মীরা ইস্পাতের মতো শক্তি নিয়ে সাম্প্রদায়িকতা, জঙ্গি মোকাবিলা ও প্রতিরোধ করতে প্রস্তুত।’ 

আওয়ামী লীগের নেতা-কর্মীদের একাত্তর থেকে ২১ আগস্টের বিপ্লবী সৈনিক অভিহিত করে ওবায়দুল কাদের বলেন, ‘পঁচাত্তরের পর যে লড়াই করেছি, তা ছিল অস্তিত্ব রক্ষার লড়াই। পঁচাত্তরের পর এ দেশের সবচেয়ে বড় অর্জনের নাম শেখ হাসিনা, তাঁর নেতৃত্বেই সব উন্নয়নের অর্জন। এ দেশের ইতিহাসের পাতায় দুটি নাম অমর—বঙ্গবন্ধু ও শেখ হাসিনা।’

সাভারে এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ, ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি

শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত বাধা নেই: রুমিন ফারহানা

দক্ষিণাঞ্চলে এনসিপির পদযাত্রার সূচি পরিবর্তন

জুলাই আন্দোলনের নেতৃত্ব দাবি করলে গণভোটের রায়কে বাস্তবায়ন করুন: নাহিদ ইসলাম

বাণিজ্য চুক্তি বাতিলের পরিবর্তে সরকার মার্কিন তোষণ নীতি গ্রহণ করেছে: সিপিবি

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে এনসিপির শোকবার্তা

হট্টগোলে পণ্ড যুবদলের জরুরি সভা

ঢাবি নিয়ে ফুয়াদের ‘ঘৃণাপূর্ণ’ বক্তব্যের আইনগত ব্যবস্থার দাবি ছাত্রদলের

জুলাই পদযাত্রার প্রথম দিন কালীগঞ্জ যাচ্ছেন নাহিদ ইসলামসহ এনসিপি নেতারা

অংশগ্রহণমূলক রাজনীতির পরিবেশ গড়ে তোলা জরুরি: আনিসুল ইসলাম মাহমুদ