হোম > রাজনীতি

ডিসেম্বরে আওয়ামী লীগের ফেরার সুযোগ নেই, মাঠে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাট শহরের স্বপ্নছায়া কমিউনিটি সেন্টারে আয়োজিত এনসিপির মতবিনিময় সভা। ছবি: আজকের পত্রিকা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘ডিসেম্বরে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার কোনো সুযোগ নেই। ডিসেম্বর মাসে আমরা মাঠে থাকব, আমাদের জনগণ মাঠে থাকবে।’

আজ শুক্রবার রাতে জয়পুরহাট শহরের স্বপ্নছায়া কমিউনিটি সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম এ কথা বলেন।

সরকার আওয়ামী লীগকে (কার্যক্রম নিষিদ্ধ) রাজনীতির সুযোগ করে দিচ্ছে বলে অভিযোগ তুলে নাহিদ ইসলাম বলেন, তবে সরকার আওয়ামী লীগকে রাজনৈতিক কার্যক্রম চালানোর সুযোগ করে দিচ্ছে। গত আট মাসে মামলার বিচারপ্রক্রিয়ায় আপস করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় মামলা-বাণিজ্য হয়েছে।

জয়পুরহাট জেলা এনসিপির উদ্যোগে দলের সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা এবং স্থানীয় নির্বাচনকেন্দ্রিক পরিকল্পনা প্রণয়ন বিষয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা কমিটির আহ্বায়ক নুরুল ইসলাম রঞ্জু।

সভায় প্রধান বক্তা ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম। বিশেষ অতিথি ছিলেন দলের সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন ও সহসাংগঠনিক সম্পাদক সাকিব মাহাদী। এ ছাড়া জেলা এনসিপির সদস্যসচিব ইসমাইল হোসেন হাদীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সভায় চার জেলার বিভিন্ন ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে সাংগঠনিক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করেন কেন্দ্রীয় নেতারা। পাশাপাশি স্থানীয় নির্বাচন সামনে রেখে দলের প্রস্তুতি, পরিকল্পনা ও সাংগঠনিক দিকনির্দেশনা নিয়ে আলোচনা হয়।

সরকার কর্তৃত্ববাদী শাসনের দিকে যাওয়ার সব আয়োজন পূর্ণ করেছে: জামায়াত আমির

বিশৃঙ্খলা সৃষ্টিতে পার্শ্ববর্তী দেশের উসকানি টের পাওয়া যায়: রিজভী

পদত্যাগের বিষয়ে ফেসবুক পোস্টে যা বললেন সামান্তা শারমিন

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

শ্রমিক আন্দোলন ঘিরে নাশকতার আশঙ্কা, নিরপেক্ষ তদন্তের দাবি জামায়াতের

শ্রমিকের ন্যায্য মজুরি নির্ধারণ করবে সরকার: মাহদী আমিন

সাদেক হোসেন খোকা ছিলেন রাজপথের খাঁটি যোদ্ধা: মির্জা আব্বাস

ঢাকা মহানগর উত্তর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি আসছে শিগগির

নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগ স্বাধীন তদন্তের দাবি

পোশাকশ্রমিকদের ন্যায্য পাওনা নিশ্চিতে দ্রুত সিদ্ধান্ত নিন: জামায়াত আমির