হোম > রাজনীতি

হাসিনার মতো মাফিয়াকে বিতাড়িত করেছি, এখন আমরাই বড় মাফিয়া: এনসিপি নেতা জুবাইরুল

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি 

এনসিপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য জুবাইরুল আলম মানিক। ছবি: আজকের পত্রিকা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য জুবাইরুল আলম মানিক বলেন, ‘শেখ হাসিনার মতো মাফিয়াকে বিতাড়িত করে দিয়েছি, এখন দেশে আমরাই বড় মাফিয়া। আমাদের চেয়ে বড় মাফিয়া দেশে আর কেউ নেই।’

আজ সোমবার (৯ জুন) দুপুরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার একটি কমিউনিটি সেন্টারে এনসিপি আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জুবাইরুল আলম আরও বলেন, ‘দেশে যারা নতুন করে মাফিয়া হয়ে উঠার স্বপ্ন দেখছেন, তাঁদেরকে এখনই সতর্ক হয়ে যেতে হবে। কেউ যদি আমাদের ভোট কেড়ে নিতে চায়, তবে আমরা আবু সাঈদ মুগ্ধ ও ওয়াসিম আকরামের মতো শহীদ হয়ে তাদের রুখে দেব।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জুলাই গণঅভ্যুত্থানে আহত মো. জাবেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যুগ্ম আহ্বায়ক শাহেদুল আলম শাহেদ, এনসিপি নেতা দেলোয়ার হোসেন, আনোয়ারা-কর্ণফুলী উপজেলার সংগঠকবৃন্দ দলীয় নেতাকর্মীরা।

অনুষ্ঠানে এই দুই উপজেলা থেকে অংশ নেয়ার জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সংবর্ধনা দেয়া হয়। জুবাইরুল আলম মানিক তাঁর বক্তব্যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, এনসিপির সাংগঠনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ আন্দোলনের রূপরেখা নিয়েও বিস্তারিত আলোচনা করেন।

তিনি বলেন, ‘আমাদের আন্দোলন কেবল ক্ষমতার জন্য নয়, এটি গণমানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই।’

প্রার্থী বাছাইয়ে এমপিদের নিয়ে চিন্তায় বিএনপি

সিপিবির কার্যালয়ে হামলার প্রতিবাদে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের বিক্ষোভ

বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে গোলাম পরওয়ারের বৈঠকের তথ্য সঠিক নয়: জামায়াত

মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধা: তদন্তে জামায়াতের কমিটি

বাংলাদেশে আ.লীগের রাজনীতির অধিকার নেই: জামায়াত আমির

আইজিপির বক্তব্য সরকারের জন্য বিব্রতকর: রিজভী

আমরা ঐক্যবদ্ধ আছি, কোনো চক্রান্তের ফাঁদে পা দেব না: মামুনুল হক

তারেক রহমানের সহায়ক শক্তি হিসেবে কাজ করে যাবে যুবদল: রিজভী

আইজিপিকে অপসারণের দাবি এনসিপির

জানাজা-লাশ দাফন মানুষের মৌলিক অধিকার, শত্রুর সঙ্গেও ইনসাফ করতে হবে: নাহিদ ইসলাম