হোম > রাজনীতি

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরের কাছে টাকা তাঁর ব্যবসার: এহসানুল মাহবুব জুবায়ের

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

বেলাল উদ্দিন ও এহসানুল মাহবুব জুবায়ের। ছবি: সংগৃহীত

সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিনের কাছে টাকা তাঁর ব্যবসার। এই টাকা নির্বাচনী প্রচারণার কোনো কাজে ব্যবহারের জন্য ছিল না বলে দাবি করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

আজ বুধবার সাংবাদিকদের তিনি বলেন, ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরকে নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। তাঁর কাছে থাকা টাকা নির্বাচনী প্রচারণার কোনো কাজে ব্যবহারের জন্য ছিল না; এটি ছিল তাঁর ব্যবসায়িক টাকা।

সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিনকে আটক করা হয়েছে। মেশিনে টাকা গণনা চলছে। এখন পর্যন্ত ৫০ লাখ টাকা গণনা করা হয়েছে।

নীলফামারীর পুলিশ সুপার (এসপি) শেখ জাহিদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

সৈয়দপুর বিমানবন্দর থানা-পুলিশ জানিয়েছে, আজ বুধবার দুপুর ১২টার ‍দিকে তাঁকে আটক করা হয়েছে। তিনি ঢাকা থেকে একটি বেসরকারি এয়ারলাইনসের ফ্লাইটে সৈয়দপুরে আসেন।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘প্রায় ৫০ লাখ টাকাসহ তাঁকে আটক করা হয়েছে। গণনা চলছে। তিনি বলছেন, এটা তাঁর ব্যবসার টাকা।’

আটকের পর সাংবাদিকদের হাতে আসা একটি ভিডিওতে বেলাল উদ্দিনকে বলতে শোনা গেছে, টাকার পরিমাণ প্রায় ৬০ লাখ। এটি তাঁর ব্যবসার টাকা।

চাঁদাবাজির একটাই সাজা মুচলেকা—সংসদে জামায়াতের এমপি সাইফুল

ইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন কমিটি ঘোষণা

মৌলিক সংস্কার করে ক্ষমতায় ভারসাম্য আনতে হবে: শফিকুর রহমান

বিরোধীদলীয় নেতার সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জুলাই অভ্যুত্থানের দুই বছর: ১১ দলের ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা

বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক সই

স্থানীয় সরকার নির্বাচন: আ.লীগ নিয়ে বিএনপিতে দুই মত

নেতাদের দায়িত্ব পুনর্বণ্টন হচ্ছে এনসিপিতে

ধানমন্ডিতে সাংবাদিকের ওপর হামলা: তদন্ত কমিটির সুপারিশে জামায়াতের ৪ কর্মী বহিষ্কার

বাজেট পাসে সংসদের ভূমিকা রাবার স্ট্যাম্প: জামায়াতের এমপি নাজিবুর