হোম > রাজনীতি

মে দিবসে নয়াপল্টনে বড় সমাবেশের ঘোষণা বিএনপির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছবি: সংগৃহীত

আগামী ১ মে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবসে রাজধানীতে বড় সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেলা ২টায় জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।

আজ মঙ্গলবার বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

এর আগে দিবসটি উদ্‌যাপনে যৌথ সভার আয়োজন করে বিএনপি। ওই সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়াল যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেবেন। সমাবেশে ঢাকার পাশাপাশি আশপাশের জেলাগুলোর নেতা-কর্মীরাও অংশ নেবেন। ওই দিন সরকারি ছুটি থাকায় বড় সমাবেশ হলেও মানুষের ভোগান্তি কম হবে বলে তিনি প্রত্যাশা করেন।

ঢাকার পাশাপাশি দেশের সব মহানগর ও জেলা শহরে স্থানীয় শ্রমিক দলের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হবে বলেও জানান নজরুল ইসলাম খান। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শ্রম সংস্কার কমিশন যে প্রতিবেদন জমা দিয়েছে, তা বিএনপি সমর্থন করে।

সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, খায়রুল কবির খোকন, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ আরেকটি পাতানো নির্বাচনের প্রাথমিক ধাপ: জামায়াত

সিঙ্গাপুরের হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস, শারীরিক অবস্থা স্থিতিশীল

সংবিধান সংস্কার পরিষদের বিষয় সংসদে সমাধান না হলে রাজপথে যাব: বিরোধীদলীয় নেতা

সব ভাতাভোগীকে একই ছাতার নিচে আনা হবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সিঙ্গাপুর রওনা হয়েছে মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স

মির্জা আব্বাসকে নিতে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়, সিঙ্গাপুরে রওনা হবে দুপুর ১২টায়

২৫০ বাসের রুট পারমিট চাওয়া ছাত্র কাউন্সিল নেতাকে বহিষ্কার

সাংবাদিকদের কণ্ঠের পাহারাদারি করার নিশ্চয়তা দিচ্ছি: জামায়াত আমির

‘সামান্তারা বিক্রি হয়’ মন্তব্য শাহরিয়ারের, ক্ষমা চাইতে বললেন এনসিপি নেতারা

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তি দেশের অর্থনীতি, নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য হুমকি: সিপিবি