হোম > রাজনীতি

ধানের শীষের আমলে কেউ গুম হয়নি: তারেক রহমান

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

মৌলভীবাজারের আইনপুরে সমাবেশে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি: আজকের পত্রিকা

ধানের শীষ যখন দেশ পরিচালনা করেছে, কোনো মানুষ গুমের শিকার হয়নি। আজ বৃহস্পতিবার মৌলভীবাজারের আইনপুরে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এ কথা বলেন।

সকালে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির নির্বাচনী সমাবেশে অংশগ্রহণ শেষে তারেক রহমান মৌলভীবাজারে যান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির নির্বাচনী প্রচার শুরু করতে গতকাল রাতে সিলেটে যান তারেক রহমান।

তারেক রহমান আরও বলেন, ‘গণতান্ত্রিক প্রক্রিয়া চালু করতে হবে। এই নিশ্চয়তা একমাত্র ধানের শীষ দিতে পারে। টেক ব্যাক বাংলাদেশের অর্ধেকে এসেছি আমরা।’

বিগত নির্বাচন প্রসঙ্গে বিএনপি চেয়ারম্যান বলেন, ‘তামাশার নির্বাচন হয়েছে। ভোটের অধিকার ছিল না। মানুষ তাঁর কষ্টের কথা কাকে বলবে, সেই লোকটাও ছিল না।’

তারেক রহমান আরও বলেন, ‘ঢাকা থেকে সিলেট যেতে যত সময় লাগে, লন্ডন যেতেও সেই সময় লাগে না। এই হলো বিগত সরকারের উন্নয়নের নমুনা।’

মৌলভীবাজারের আইনপুরে সমাবেশে জেলা শাখার আহ্বায়ক ফজলুল কবির সভাপতিত্ব করেন। এ সমাবেশে চারজন প্রার্থীকে পরিচয় করিয়ে দেন তারেক রহমান।

তিন দাবিতে সংসদ ভবনের সামনে এনসিপির অবস্থান

সংসদের প্রথম অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করতে হবে: নাহিদ

প্রথম সংসদ অধিবেশন: প্ল্যাকার্ড হাতে সংসদের প্রবেশপথে থাকবেন এনসিপির প্রার্থীরা

বাংলাদেশকে উদারপন্থী গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার সুযোগ এসেছে: মির্জা ফখরুল

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সবাইকে এগিয়ে আসতে হবে: মির্জা ফখরুল

প্রধানমন্ত্রীর সঙ্গে এবি পার্টির প্রতিনিধিদলের সাক্ষাৎ

শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতির শিক্ষাগত যোগ্যতা শিথিলের সিদ্ধান্তের নিন্দা এনসিপির

জি এম কাদের ও তার স্ত্রীর সম্পদ বিবরণী চাইল দুদক

দলীয় স্বার্থে স্থানীয় সরকার নির্বাচন পেছানো ফ্যাসিবাদী প্রবণতা: ইসলামী আন্দোলন

শাস্তির বিধান না থাকায় সরকার জুলাই সনদ বাস্তবায়ন আদেশ মানছে না: আখতার হোসেন