হোম > রাজনীতি

সোনার বাংলা আজ পিতলের বাংলায় পরিণত হয়েছে: মঈন খান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেছেন, ‘আজকে সোনার বাংলা একটা ডামি সোনার বাংলায় পরিণত হয়েছে। এই ডামি সোনার বাংলায় আসলের বদলে নকল সোনা। খুব সহজ বাংলায় বলতে গেলে-সোনার বাংলা আজ পিতলের বাংলায় পরিণত হয়েছে।’ 

আজ রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস উপলক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) এই সভার আয়োজন করে। 

মঈন খান বলেন, ‘যে বাংলাদেশের জন্য লাখ-লাখ মানুষ জীবন দিয়েছিল, আমরা তাঁদের কাছে কী জবাব দেব? এই সোনার বাংলার কথা আওয়ামী লীগ যা বলেছে আগে, তাঁরা কি জবাব দেবে? মুখে গণতন্ত্রের কথা বলে, সোনার বাংলার কথা বলে আওয়ামী লীগ যদি মনে করে থাকে তাঁরা ক্ষমতার জোরে সবকিছু অস্বীকার করে যাবে, বাংলাদেশের মানুষ তা হতে দেবে না। আজকে এই সরকারকে জনগণের ইচ্ছার কাছে নতি স্বীকার করতেই হবে।’ 

ক্ষমতাসীন আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বিএনপির এই নেতা বলেন, ‘তাঁরা যদি মনে করে থাকে যে, বুলেটের জোরে, প্রশাসনের জোরে, বিচার বিভাগের জোরে, পুলিশ বাহিনীর জোরে এবং অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের জোরে তাঁরা জনগণের টুটি চেপে ধরে ক্ষমতায় থাকবে, সেটা ভুল। কোনো অপশাসন চিরদিনের জন্য চেপে থাকতে পারে না। বাংলাদেশের কোটি কোটি মানুষের কাছে তাদের কোনো মূল্য নেই।’ 

দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের কড়া জবাব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির নেতারা তাঁদের বিদেশি প্রভুদের দ্বারে দ্বারে ঘুরছেন ওবায়দুল কাদেরের এই বক্তব্যের জবাবে তিনি বলেন, ‘এবারও ডামি নির্বাচনের আগে আওয়ামী প্রভুদের অসৎ তৎপরতায় আবারও প্রমাণিত হয়েছে, তারা বাংলাদেশের স্বাধীনতা এবং নাগরিকদের ভোটাধিকারকে থোড়াই কেয়ার করে। আওয়ামী লীগ তাদের প্রভুর দ্বারে দ্বারে নয় বরং পদতলে বসে মোসাহেবি করেছে। আর দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে অর্ঘ্য হিসেবে তুলে দিয়েছে প্রভুর দরবারে।’

বিরোধীদলীয় নেতার সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জুলাই অভ্যুত্থানের দুই বছর: ১১ দলের ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা

বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক সই

স্থানীয় সরকার নির্বাচন: আ.লীগ নিয়ে বিএনপিতে দুই মত

নেতাদের দায়িত্ব পুনর্বণ্টন হচ্ছে এনসিপিতে

ধানমন্ডিতে সাংবাদিকের ওপর হামলা: তদন্ত কমিটির সুপারিশে জামায়াতের ৪ কর্মী বহিষ্কার

বাজেট পাসে সংসদের ভূমিকা রাবার স্ট্যাম্প: জামায়াতের এমপি নাজিবুর

এক-এগারোর সময়ে তারেক রহমানের ওপর নির্যাতনের ঘটনার বিচারের দাবি সংসদে

সরকার একদলীয় শাসনের দিকে ধাবিত হচ্ছে: জামায়াত আমির

১৮ আইন কর্মকর্তার পদত্যাগকে স্টান্টবাজি বলছে বিএনপি