হোম > রাজনীতি

সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী লতিফ বিশ্বাস আটক, বাড়িতে অভিযান

সিরাজগঞ্জ প্রতিনিধি  

আব্দুল লতিফ বিশ্বাস। ছবি: সংগৃহীত

সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী এবং সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল লতিফ বিশ্বাসকে আটক করেছে যৌথবাহিনী। আজ রোববার (৫ জানুয়ারি) বেলা ৩টার দিকে বেলকুচি পৌর এলাকার কামারপাড়ার বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

বেলকুচি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল বারিক আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, যৌথ বাহিনী আব্দুল লতিফ বিশ্বাসকে আটক করেছে। তাঁর বাড়িতে অভিযান অব্যাহত রয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

এর আগে গতকাল শনিবার (৪ জানুয়ারি) রাত ৯টার দিকে এনায়েতপুর থানার খাজা ইউনুস আলী দরবার শরীফের ১১০তম ওরসে গেলে ১ নম্বর গেটে আব্দুল লতিফ বিশ্বাসের গাড়ি আটকে দেয় উত্তেজিত জনতা। এ সময় ইট পাটকেলে ছোড়া হলে তাঁর গাড়ির একটি গ্লাস ভেঙে যায়। পরে দরবার শরীফের নিরাপত্তা প্রহরী তাঁকে উদ্ধার করে ভেতরে নিয়ে যান। সেখানে তিনি কয়েক ঘণ্টা অবরুদ্ধ ছিলেন। পরিস্থিতি স্বাভাবিক হলে তিনি বাড়ি ফেরেন।

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম

ভোলায় দলীয় নেতাকে জড়িয়ে প্রকাশিত সংবাদ ‘বানোয়াট’ দাবি করে জামায়াতের নিন্দা

রাজনীতি বিভেদ বাড়ায়, আমরা সম্প্রীতির সমাজ চাই: মির্জা ফখরুল

বাংলাদেশে এসে মার্কিন দূতের ভারতের হাইকমিশনারের সঙ্গে বৈঠক অপ্রত্যাশিত: বিরোধীদলীয় নেতা

ঢাবির শহীদুল্লাহ হলে ছাত্রদল-শিবিরের হাতাহাতি, পাল্টাপাল্টি অভিযোগ

বাপ-দাদার বয়সী লোকেরা প্রতারণা করবে, বুঝতে পারিনি: আসিফ মাহমুদ

সরকার চালের দাম কমিয়ে খাওয়ার সুযোগ দিলে বলব—খেয়েছি: সৈয়দ নুরুল ইসলাম

দলীয়করণের নগ্ন রাজনীতি থেকে ফিরে আসুন—সরকারকে জামায়াত আমির

মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবি, দেড় লাখ স্বাক্ষরসহ প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

সরকারের মধ্যে পুরোনো কায়দা দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম