হোম > রাজনীতি

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে এনসিপির শোকবার্তা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

বাংলাদেশের বরেণ্য বুদ্ধিজীবী, প্রথিতযশা চিন্তাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তন অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার এক বিজ্ঞপ্তিতে এ শোক জানায় এনসিপি।

শোকবার্তায় বলা হয়, অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের প্রয়াণে জাতি এক নির্ভীক অভিভাবক এবং খাঁটি দেশপ্রেমিককে হারালো। আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। একই সাথে তার শোকসন্তপ্ত পরিবার ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক ছিলেন এদেশের বুদ্ধিবৃত্তিক জগতের এক অনন্য নক্ষত্র। যখন দেশের অনেক নামী-দামী বুদ্ধিজীবীই সময়ের দাবি ও জনগণের মনের ভাষা বুঝতে ব্যর্থ হতেন, তখন তিনি সবসময়ই ছিলেন ব্যতিক্রম। চাটুকারিতা ও আপোসের এই যুগে তিনি অসামান্য দূরদর্শিতার পরিচয় দিয়েছেন। ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের আকুলতা ও অনিবার্যতা অনেক বুদ্ধিজীবী যখন আঁচ করতে পারেননি, শ্রদ্ধেয় আবুল কাসেম ফজলুল হক তা নিখুঁতভাবে অনুধাবন করেছিলেন এবং ছাত্র-জনতার এই স্বতঃস্ফূর্ত গণজাগরণকে অকুণ্ঠ ও প্রকাশ্য সমর্থন জানিয়েছিলেন।

তাঁর এই চলে যাওয়া বাংলাদেশের মুক্তবুদ্ধির চর্চা ও অধিকার আদায়ের সংগ্রামে এক অপূরণীয় ক্ষতি। শাসকগোষ্ঠীর অন্যায়-অবিচারের বিরুদ্ধে এবং শোষিত মানুষের পক্ষে তার আপসহীন কণ্ঠস্বর ও লেখনী আমাদের চিরকাল অনুপ্রাণিত করবে। জাতীয় নাগরিক পার্টি শ্রদ্ধেয় আবুল কাসেম ফজলুল হকের আদর্শ, সমাজ-চেতনা ও অবদানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছে।

হট্টগোলে পণ্ড যুবদলের জরুরি সভা

ঢাবি নিয়ে ফুয়াদের ‘ঘৃণাপূর্ণ’ বক্তব্যের আইনগত ব্যবস্থার দাবি ছাত্রদলের

জুলাই পদযাত্রার প্রথম দিন কালীগঞ্জ যাচ্ছেন নাহিদ ইসলামসহ এনসিপি নেতারা

অংশগ্রহণমূলক রাজনীতির পরিবেশ গড়ে তোলা জরুরি: আনিসুল ইসলাম মাহমুদ

বিরোধীদলীয় নেতার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

গোপালগঞ্জসহ ছয় জেলাতে হচ্ছে না এনসিপির জুলাই পদযাত্রা, কারণ হিসেবে যা বলছেন নেতারা

অহংকার যে ধ্বংস করতে পারে, তার প্রমাণ সাবেক প্রধানমন্ত্রী: সোহেল তাজ

সোমবার শুরু এনসিপির মাসব্যাপী কর্মসূচি, কালীগঞ্জ থেকে উত্তরে ‘জুলাই পদযাত্রা’

হোটেলের ১২ লাখ টাকা ভাড়া না দেওয়ায় অভিযুক্ত এনসিপি নেতাকে শোকজ

স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস নয়: জামায়াত আমির