হোম > রাজনীতি

‘এই জমিনে রুমিন ফারহানার ভয় পাওয়ার কিচ্ছু নেই’

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

রুমিন ফারহানা। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, এই জমিনে তাঁর ভয় পাওয়ার কিছু নেই। তিনি বলেন, ‘আপনারা দেখেছেন, গত ৫ আগস্টের পর কীভাবে বাংলাদেশের সব জায়গায় চাঁদাবাজি, মামলা-বাণিজ্য, টাকা না দিলে মামলায় ঢুকাইয়া দেওয়ার বিরুদ্ধে আমি রুমিন ফারহানা দলে থাকা অবস্থায় কথা বলেছিলাম। এই সত্য কথা পছন্দ হয় নাই।’

আজ সোমবার সন্ধ্যায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে সরাইল উপজেলার অরুয়াইল ও পাকশিমুল ইউনিয়নে নির্বাচনী গণসংযোগ চলাকালে এসব কথা বলেন রুমিন ফারহানা।

রুমিন ফারহানা বলেন, ‘বিরোধী দলে থাকলে সত্য কথা মিঠা লাগে আর সরকারে থাকলে সত্য কথা তিতা লাগে। আমার কাজ সত্য বলা, আমি সত্যই বলে যাব। এক বছর আগে চাঁদাবাজি ও মামলা-বাণিজ্য, বালু ব্যবসা, মাটি ভরাট, দোকান দখল নিয়ে কথা বলেছিলাম, তখন আমাকে বলা হয়েছে—এ রকম বললে চলবে না।’

এ সময় নিজের সঙ্গে থাকা কর্মী ও জনগণের উদ্দেশে রুমিন ফারহানা বলেন, ‘মার্কা আমার যেটাই হোক, আপনারা আছেন তো? তাহলে আল্লাহর ওপর ভরসা করে বলি, এই জমিনে রুমিন ফারহানার ভয় পাওয়ার কিচ্ছু নেই। আগামী নির্বাচন হবে সত্যের পক্ষে, সাহসের পক্ষে।’

এলাকাবাসীর উদ্দেশে সাবেক এই বিএনপি নেত্রী বলেন, ‘সরাইল-আশুগঞ্জের রাস্তাঘাটের এত দুর্দশা চিন্তা করা যায় না। আমি এই এলাকার চেহারা পাল্টে দেব।’

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশী ছিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। এই আসনে বিএনপির জোটের প্রার্থী হিসেবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি জুনায়েদ আল হাবিবকে মনোনয়ন দেওয়া হয়েছে। মনোনয়ন না পেয়ে রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হিসেবে এই আসনে দাঁড়িয়েছেন। গত শুক্রবার (২ জানুয়ারি) ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন বাচাই করে রুমিন ফারহানার প্রার্থিতা বৈধ ঘোষণা করেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় গত ৩০ ডিসেম্বর রুমিন ফারহানাকে বহিষ্কার করে বিএনপি।

গণরায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করেই ছাড়ব: শফিকুর রহমান

বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, ইন্টারপোলের কৃতিত্ব: জামায়াত আমির

পুশ ইন নিয়ে সংসদে আলোচনা স্থগিত হওয়ায় জামায়াত এমপির সমালোচনা

তিন মাস পর পর বাজেট বাস্তবায়ন অগ্রগতি প্রকাশের দাবি গণসংহতির

এক মন্ত্রীই সব মন্ত্রণালয় চালান, প্রধানমন্ত্রীর কথাও তাঁকেই বলতে হয়: জামায়াত আমির

গণভোটের রায় মেনে নিন, জনগণকে রাজপথে ঠেলে দেবেন না: জামায়াত আমির

প্রস্তাবিত বাজেট অতিরিক্ত উচ্চাভিলাষী ও বিদেশি ঋণনির্ভর: গোলাম পরওয়ার

এনসিপির ডিপ্লোমা প্রকৌশলী সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন

ঘাটতি ও ঋণনির্ভরতার বাজেট: জাপার আনিসুল ইসলাম মাহমুদ

আওয়াজসর্বস্ব প্রতারণামূলক বাজেট: এনসিপি