হোম > রাজনীতি

কুকি-চিনের ভেতরেও মাইক্রোস্কোপ দিয়ে বিএনপি খুঁজছে সরকার: মঈন খান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কুকি-চিনের হামলার ঘটনা সরকারের কোনো নাটক কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। তিনি বলেছেন, ‘সরকার কোন খেলায় মেতেছে, সেটা তো সরকারই বলতে পারবে। সরকার একসময় জুজুর ভয় দেখানোর জন্য আইএস (ইসলামিক স্টেট) নাটক করেছিল। এখন সরকার আবার নতুন নাটক করছে কি না, সেটা তো সরকারই বলতে পারবে।’ 

আজ মঙ্গলবার সদ্য কারামুক্ত বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামালের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এসব কথা বলেন তিনি। 

মঈন খান বলেন, ‘দেশ চালায় সরকার। সমস্ত ক্ষমতা তাদের হাতে। কোথায় কুকি-চিন রয়েছে, আর সেখানে দুরবিন-মাইক্রোস্কোপ দিয়ে বিএনপিকে আবিষ্কার করার চেষ্টা করা হচ্ছে। এটা তো সরকারের ব্যর্থতা। পাহাড় কেন অশান্ত হয়ে গেছে, সেটা প্রমাণিত হয়ে গেছে।’

মঈন খান আরও বলেন, ‘আমরা শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী। আমরা চাই দেশের মানুষ তার নিজ নিজ অধিকার নিয়ে বেঁচে থাকুক।’ বাংলাদেশের মানুষের ভোটের, কথা বলার, গণতান্ত্রিক অধিকার ফিরেয়ে দেওয়ার জন্য বিএনপি আন্দোলন করছে বলেও জানান মঈন খান।

ব্যারিস্টার জমির জামায়াত নেতাদের পক্ষে আদালতে দাঁড়িয়েছেন, আমরা তাঁর প্রতি কৃতজ্ঞ: জামায়াত আমির

ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, আলোচনায় প্রাধান্য পেল যেসব

বাঁশখালীতে বন্যায় ভেসে যাওয়া নিহত দুই শিশুর পরিবারের পাশে ছাত্রদল

চট্টগ্রামে বন্যায় ভোগান্তি, সহায়তায় এনসিপির রেসপন্স টিম

ভোট গণনায় এদিক-ওদিক হলে হাত থাকবে না: সারজিস

বিএনপি ক্ষমতায় এসে হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে: হাসনাত

ভোট চুরি জুলাইয়ের আগেও হয়েছে, পরেও হয়েছে: হাসনাত আবদুল্লাহ

শেখ হাসিনা যদি দেশে ফেরে, তা হবে ফাঁসির রায় কার্যকরের জন্য: নাহিদ ইসলাম

জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি হলে রাজপথে নামার হুঁশিয়ারি ইসলামী আন্দোলনের