হোম > ছবি

জর্ডানকে হারিয়ে আর্জেন্টিনার হ্যাটট্রিক

গ্রুপ চ্যাম্পিয়ন আগেই হয়ে গিয়েছিল আর্জেন্টিনা। ডালাসে আজ জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে আর্জেন্টাইনরা করল তিনে তিন। আলবিসেলেস্তেদের গোল তিনটি করেছেন তিন ফুটবলার। জিওভানি লো সেলসোর ফ্রি কিকে শুরু। এরপর পেনাল্টিতে গোল করলেন লাউতারো মার্তিনেস। আর লিওনেল মেসির জাদুকরী ফ্রি কিকে আর্জেন্টিনা পেল তৃতীয় গোল। যিনি আজ খেলেছেন বদলি খেলোয়াড় হিসেবে। চলুন তাহলে ছবিতে ছবিতে দেখে নেওয়া যাক আর্জেন্টিনা-জর্ডান ম্যাচের কিছু ঘটনা।

ডালাসে আজ লিওনেল মেসি নেমেছেন বদলি হিসেবে। নামার ২০ মিনিটের মধ্যেই জাদুকরী এক ফ্রি কিকে গোল করেছেন। বিশ্বকাপে তাঁর গোলসংখ্যা এখন হলো ১৯। প্রথম ফুটবলার হিসেবে বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোলের কীর্তি গড়েছেন। তাঁর ইতিহাস গড়ার রাতে আর্জেন্টিনা ৩-১ গোলে হারিয়েছে জর্ডানকে। ছবি: এএফপি
ডালাসের গ্যালারিতে আজ জর্ডানের বিপক্ষে ম্যাচে আর্জেন্টাইন ভক্ত-সমর্থকেরা লিওনেল মেসি-দিয়েগো ম্যারাডোনার কাপে চুমু দেওয়ার ব্যানার নিয়ে হাজির হয়েছেন। ছবি: এএফপি
লিওনেল মেসিকে অধিনায়কত্বের আর্মব্যান্ড পরিয়ে দিচ্ছেন নিকোলাস ওতামেন্দি। ছবি: এএফপি
কোচ লিওনেল স্কালোনি আগেই জানিয়েছিলেন, জর্ডানের বিপক্ষে লিওনেল মেসিকে খেলানো হবে বদলি হিসেবে। আজ ডালাসে লাউতারো মার্তিনেসের পরিবর্তে ৬০ মিনিটে মাঠে নেমেছেন মেসি। বদলি হিসেবে খেলতে নেমে গোলও করেছেন মেসি। ছবি: এএফপি
৬০ মিনিটে লাউতারো মার্তিনেসের বদলি হিসেবে নেমেছেন লিওনেল মেসি। নামার ২০ মিনিটের মাথায় করলেন গোল। ম্যাচের ৮০ মিনিটে বাঁ পায়ের জাদুকরী ফ্রি কিকে জর্ডানের রক্ষণদুর্গ ভেদ করে অসাধারণ এক গোলের পর বাঁধভাঙা উচ্ছ্বাস করতে দেখা যায় মেসিকে। ছবি: এএফপি
হাউসফুল গ্যালারি বলতে যা বোঝায়, সেটাই দেখা গেল আর্জেন্টিনা-জর্ডান ম্যাচে। যে লিওনেল মেসিকে এক নজর দেখতে ভক্ত-সমর্থকেরা অধীর অপেক্ষায় থাকেন, তাতে এমনটা তো হবেই। ডালাসের গ্যালারিতে বসে আজ ৭০৬৪৯ দর্শক আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ দেখেছেন। ছবি: এএফপি
তিন ম্যাচ খেলে আর্জেন্টিনা দিয়েছে ৮ গোল। হজম করেছে ১ গোল। যার মধ্যে দুটিতেই ক্লিনশিট ধরে রেখেছে আলবিসেলেস্তেরা। এমিলিয়ানো মার্তিনেস যখন গোলপোস্টের সামনে বাজপাখির মতো দাঁড়িয়ে যান, তখন গোল দেওয়ার সাধ্য কার। ছবি: এএফপি
৫৫ মিনিটে জর্ডান ফরোয়ার্ড মুসা আল তামারি গোল করে ব্যবধান কমিয়েছেন। মধ্যপ্রাচ্যের দলটির সফলতা কেবল একটিই। আর্জেন্টিনার কাছে ৩-১ গোলে গ্রুপ পর্বের তিন ম্যাচের তিনটিতেই হারল জর্ডান। ছবি: এএফপি

দিনের ছবি (২৮ জুন, ২০২৬)

নরওয়েকে উড়িয়ে দিল ফ্রান্স, নকআউটে কেপ ভার্দে

জার্মানির বিপক্ষে ইকুয়েডরের ঐতিহাসিক জয়

দিনের ছবি (২৬ জুন, ২০২৬)

ফিরলেন নেইমার, ভিনির জোড়া গোলে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল

দিনের ছবি (২৫ জুন, ২০২৬)

রোনালদোর রেকর্ড, পারল না ইংল্যান্ড, নকআউটে কলম্বিয়া

দিনের ছবি (২৪ জুন, ২০২৬)

জোড়া গোলে রাঙালেন মেসি-এমবাপ্পে-হালান্ড, নকআউটে আর্জেন্টিনা-ফ্রান্স

দিনের ছবি (২৩ জুন, ২০২৬)