হোম > ছবি

ব্রাজিলকে বিদায় করে দিল নরওয়ে, কোয়ার্টারে ইংল্যান্ড

নিউইয়র্কে গত রাতে শেষ ষোলোর ম্যাচে আর্লিং হালান্ড করেছেন জোড়া গোল। ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে নরওয়ে কেটেছে কোয়ার্টার ফাইনাল। ২৮ বছর পর বিশ্বকাপ খেলতে আসা নরওয়ে ইতিহাস গড়ার পর যেখানে উচ্ছ্বাসে ব্যস্ত, ব্রাজিলের ফুটবলাররা তখন কাঁদছেন। নেইমার, ভিনিসিয়ুস জুনিয়রদের কান্না ছুঁয়ে গেছে ভক্ত-সমর্থকদেরও। এদিকে আজ সকালে আসতেকায় ১০ জনের ইংল্যান্ড ৩-২ গোলে হারিয়েছে মেক্সিকোকে। চলুন তাহলে ছবিতে ছবিতে দেখে নিই ব্রাজিল-নরওয়ে, মেক্সিকো-ইংল্যান্ড ম্যাচের কিছু ঘটনা।

ম্যাচটিকে ব্রাজিল-নরওয়ে ম্যাচের প্রতীকী চিত্রও বলা যায়। নেইমার যখন কাঁদছেন, তখন উল্লাস করছেন নরওয়ে ফুটবল দল। ২০০২ ফুটবল বিশ্বকাপ জয়ের পর ব্রাজিলের হেক্সা মিশনের অপেক্ষা তাই বেড়েই গেল। ছবি: এএফপি
অতিরিক্ত সময়ে পেনাল্টিতে গোল করেছেন নেইমার। তবে সেটা যে কেবল হারের ব্যবধানই কমাতে পেরেছে। নিউইয়র্কে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার পর অঝোরে কাঁদছেন তিনি। সতীর্থরাও সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছিলেন না। ব্রাজিলের তারকা ফরোয়ার্ড দিলেন অবসরের ইঙ্গিতও। ছবি: এএফপি
২০২৫ সালের মে মাসে ব্রাজিল ফুটবল দলের কোচ হয়েছেন কার্লো আনচেলত্তি। ক্লাব ফুটবলে একের পর এক শিরোপাজয়ী আনচেলত্তি
একের পর এক চেষ্টা করেও ব্রাজিল-নরওয়ের কেউই গোল করতে পারছিল না। নিউইয়র্কে গত রাতে ৭৯ মিনিটে দুর্দান্ত এক হেডে গোল করেন আর্লিং হালান্ড। প্রথম গোলের ১১ মিনিট পর হালান্ড করেন জোড়া গোল। যেটা নরওয়েরও দ্বিতীয় গোল। ইউরোপের দলটি ২-১ গোলে জিতে উঠে গেছে কোয়ার্টার ফাইনালে। ছবি: এএফপি
আর্লিং হালান্ডের জোড়া গোলে নরওয়ে উঠে গেছে শেষ আটে। নিউইয়র্কে গত রাতে ব্রাজিলকে ২-১ গোলে হারানোর পর নরওয়ের ভাইকিং রো উদযাপনের নেতৃত্ব দিয়েছেন হালান্ড। ছবি: এএফপি
নিউইয়র্কে ব্রাজিলকে ২-১ গোলে হারানোর আনন্দ ছড়িয়ে পড়েছে নরওয়েতেও। রাজধানী অসলোতে নরওয়ের ভক্ত-সমর্থকদের মুখে দেখা গেছে হাসি। ছবি: এএফপি
প্রাণপণ লড়েও ইংল্যান্ডের সঙ্গে পেরে ওঠেনি মেক্সিকো। আসতেকা স্টেডিয়ামে স্বাগতিক মেক্সিকোকে ৩-২ গোলে হারিয়েছে ইংল্যান্ড। হারের পর দুই মেক্সিকান সমর্থক একে অপরকে জড়িয়ে ধরেছেন। ছবি: এএফপি
৫৪ মিনিটে ইংল্যান্ড ডিফেন্ডার জ্যারেল কোয়ানসা লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় ইংল্যান্ড। তবু তারা দমে যায়নি। স্বাগতিক মেক্সিকোকে ৩-২ গোলে হারানোর পর এভাবেই উদযাপন করেছেন ইংলিশ ফুটবলাররা। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড খেলবে নরওয়ের বিপক্ষে। ছবি: এএফপি

রোনালদোর কান্নাভেজা বিদায়, যুক্তরাষ্ট্রকে উড়িয়ে দিল বেলজিয়াম

দিনের ছবি (৭ জুলাই , ২০২৬)

দিনের ছবি (৬ জুলাই , ২০২৬)

উড়ন্ত জয়ে কোয়ার্টারে মরক্কো, এমবাপ্পের গোলে শেষ আটে ফ্রান্স

দিনের ছবি (৫ জুলাই , ২০২৬)

রুদ্ধশ্বাস ম্যাচে কেপ ভার্দেকে হারিয়ে শেষ ষোলোতে আর্জেন্টিনা

দিনের ছবি (৪ জুলাই , ২০২৬)

রোনালদো-মদরিচের কান্না, আলজেরিয়া অধিনায়কের অবসর, ৭২ বছর পর সুইজারল্যান্ড

দিনের ছবি (২ জুলাই , ২০২৬)

ইংল্যান্ড-বেলজিয়ামের রুদ্ধশ্বাস জয়, যুক্তরাষ্ট্রও শেষ ষোলোতে