হোম > জাতীয়

নতুন উন্নয়ন কৌশল বাস্তবায়ন করছে সরকার: তিতুমীর

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

বেঙ্গল ডেলটা কনফারেন্সের দ্বিতীয় অধিবেশনে ‘ইকোনমিক প্ল্যান, রেভিনিউ অ্যান্ড ইনভেস্টমেন্ট’ শীর্ষক আলোচনায় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, একটি নাজুক অর্থনৈতিক পরিস্থিতিতে দেশের দায়িত্ব নিয়েছে বর্তমান সরকার। এরপর উৎপাদনমুখী বিনিয়োগ, কর্মসংস্থান সৃষ্টি ও করের হার বৃদ্ধি না করে রাজস্ব আহরণ বৃদ্ধিকে কেন্দ্র করে একটি নতুন উন্নয়ন কৌশল বাস্তবায়নে কাজ করছে।

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে শুক্রবার (২৪ জুলাই) বেঙ্গল ডেলটা কনফারেন্সের দ্বিতীয় অধিবেশনে ‘ইকোনমিক প্ল্যান, রেভিনিউ অ্যান্ড ইনভেস্টমেন্ট’ শীর্ষক আলোচনায় এসব কথা বলেন উপদেষ্টা।

ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড অ্যানালিটিকস আয়োজিত এই অনুষ্ঠানে ‘সবার আগে বাংলাদেশ’ লক্ষ‍্যের অধীনে দারিদ্র্য হ্রাস, দক্ষতা ও উদ্ভাবনভিত্তিক শিক্ষা সংস্কার এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালীকরণের মাধ্যমে স্বাস্থ্য খাতের সংস্কারের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন তিতুমীর। অধিবেশনটি সঞ্চালনা করেন সোয়াস ইউনিভার্সিটি অব লন্ডনের অর্থনীতি বিভাগের অধ্যাপক মুশতাক খান।

আলোচনায় অধ্যাপক মুশতাক খান অতীতের নীতিমালার সীমাবদ্ধতার প্রসঙ্গ উল্লেখ করে প্রশ্ন তোলেন, সুশাসন নিশ্চিত না হলে কর প্রণোদনা ও বিভিন্ন সুবিধা কীভাবে কাঙ্ক্ষিত উৎপাদনশীলতা অর্জন করবে?

জবাবে উপদেষ্টা তিতুমীর জানান, সরকার কর প্রশাসন ও তদারকি ব্যবস্থাকে শক্তিশালী করেছে এবং বিশেষ টাস্কফোর্স গঠনের মাধ্যমে, বিশেষ করে চট্টগ্রাম কাস্টম হাউসে, রাজস্ব আদায়ে ইতিবাচক অগ্রগতি অর্জিত হয়েছে।

উপদেষ্টা আরও জানান, আর্থিক খাতে খেলাপি ঋণ হ্রাস, ব্যাংকের পুনর্মূলধনীকরণ এবং উৎপাদনমুখী বিনিয়োগের পরিবেশ তৈরিকে সরকার অগ্রাধিকার দিচ্ছে। গত অর্থবছরে বাংলাদেশ সর্বোচ্চ রাজস্ব আহরণ করেছে এবং ২০২৯ সালে এলডিসি উত্তরণের প্রেক্ষাপটে শিল্পায়নকে নতুন করে গুরুত্ব দেওয়া হচ্ছে।

অধ্যাপক মুশতাক খান বলেন, দুর্নীতি মোকাবিলায় কেবল ব্যক্তিনির্ভর উদ্যোগ নয়, বরং শক্তিশালী প্রাতিষ্ঠানিক সংস্কার, জবাবদিহি এবং কার্যকর অভ্যন্তরীণ নিয়ন্ত্রণব্যবস্থা নিশ্চিত করা জরুরি।

ডিজিটাল সুশাসন প্রতিষ্ঠায় সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে তিতুমীর বলেন, আয়কর প্রশাসনের ডিজিটালাইজেশন, রাজস্ব ব্যবস্থাপনায় ঝুঁকি ব্যবস্থাপনা, ভ্যাট সংস্কার এবং ‘ওয়ান কার্ড, ওয়ান সিটিজেন’ ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার গড়ে তোলার মাধ্যমে স্বচ্ছতা ও সেবার মান উন্নয়নে কাজ চলছে।

রাষ্ট্রপতির পদটিকে ব্যক্তি নয়, প্রতিষ্ঠান হিসেবে দেখে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী

সেদিন থেকে শুরু এরশাদের ষড়যন্ত্র

সিঙ্গাপুরের হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী

দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: ইসি মাছউদ

হাফিজ উদ্দিনের বাসভবনে নিরাপত্তাব্যবস্থা জোরদার, দেওয়া হবে গার্ড অব অনার

আমি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি: সংবাদ সম্মেলনে স্পিকার

গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি: বঙ্গভবন

পদত্যাগপত্রে যা লিখেছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন

সংসদে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রটোকল