হোম > জাতীয়

শপথ নিলেন সংসদ সদস্য আফজাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পটুয়াখালী-১ আসনের উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য আফজাল হোসেন শপথ নিয়েছেন। আজ সোমবার জাতীয় সংসদের শপথকক্ষে স্পিকার শিরীন শারমিন চৌধুরী এ শপথবাক্য পাঠ করান।

জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

শপথ অনুষ্ঠানে সংসদের হুইপ ইকবালুর রহিম ও সংসদ সদস্য মহিব্বুর রহমান উপস্থিত ছিলেন।

শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত সংসদ সদস্য আফজাল হোসেন রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।

পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য শাহজাহান মিয়া গত ২১ অক্টোবর মারা যান। এরপর উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন।

২৬ নভেম্বর ভোট হওয়ার কথা ছিল। কিন্তু ১ নভেম্বর মনোনয়ন ফরম দাখিলের শেষ দিন পর্যন্ত একমাত্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন মনোনয়ন ফরম দাখিল করেন। যাচাই-বাছাই শেষে একমাত্র প্রার্থী আফজালকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা সরকারের মূল লক্ষ্য: ভূমিমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত আছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে ভিসা পরিষেবা স্বাভাবিক করার পথে ভারত

ফ্যামিলি কার্ড কর্মসূচির বড় চ্যালেঞ্জ আর্থিক সীমাবদ্ধতা

রাজনীতিকদের অস্ত্র, গানম্যান সুবিধা নিয়ে পর্যালোচনা চলছে

অধ্যাদেশকে আইনে রূপান্তার: অন্তর্বর্তী সরকারের ১৩২ অধ্যাদেশ অনিশ্চয়তায়

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন আবদুস সাত্তার পাটোয়ারী

প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর অভিনন্দন

ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন আরও দুজন