হোম > জাতীয়

ছাত্র-জনতার অভ্যুত্থান: ৩৪টি মামলার চার্জশিট দাখিল, আসামি ২১৬৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ঘটনায় করা মামলার মধ্যে এখন পর্যন্ত ৩৪টি মামলার অভিযোগপত্র (চার্জশিট) দেওয়া হয়েছে। এর মধ্যে হত্যা মামলা ১৩টি; অন্যান্য ধারায় মামলা ২১টি।

আজ মঙ্গলবার দুপুরে পুলিশ সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

‎বিজ্ঞপ্তিতে বলা হয়, চার্জশিট দেওয়া ১৩টি হত্যা মামলা হলো শেরপুর, ফেনী, চাঁদপুর, কুমিল্লা, ঢাকা ও কুড়িগ্রাম জেলার এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের। অন্যান্য ধারার ২১টি মামলা হলো বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, পাবনা, নওগাঁ, ময়মনসিংহ ও জামালপুর জেলার এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ, বরিশাল মেট্রোপলিটন পুলিশ ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের।

‎হত্যা মামলায় মোট আসামি ১ হাজার ৩৯০ জন এবং অন্যান্য ধারার মামলায় আসামি ৭৭৭ জন। ‎

‎জুলাই-আগস্ট অভ্যুত্থানকালে সংঘটিত ঘটনায় হওয়া মামলার যথাযথ তদন্ত নিশ্চিত করার জন্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা মামলাগুলো তদারক করছেন বলে জানায় পুলিশ সদর দপ্তর। ‎

‎এ ছাড়া দায়ের করা অন্যান্য মামলার তদন্ত কার্যক্রম শেষ করে অপরাধীদের বিচারের আওতায় আনতে বাংলাদেশ পুলিশ সচেষ্ট রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আরও খবর পড়ুন:

শিশুশ্রম প্রতিরোধ দিবস: জীবিকার চাপে বই ছেড়ে কাজে ঢুকছে শিশুরা

ভোটের ইশতেহার বাস্তবায়নে নজর দিচ্ছে সরকার

সুশাসনের রূপরেখা ছাড়া বাজেট বাস্তবায়ন নিয়ে প্রশ্ন টিআইবির

সিম কার্ডের কর প্রত্যাহার আংশিক স্বস্তি, পূর্ণ সমাধান নয়: মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন

বাংলাদেশের ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে স্পিকারের অভিনন্দন

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে সিরিজ জয়ে টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

পাঁচ জেলায় এসপিসহ ১২ কর্মকর্তা বদলি

জুনের শেষে প্রধানমন্ত্রীর চীন সফর: ডেপুটি স্পিকার

জেলা-উপজেলা পর্যায়ে হবে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ব্যবস্থা

কুয়েতের আকাশসীমা বন্ধ: ঢাকা থেকে যাওয়া দুই ফ্লাইটের সৌদিতে অবতরণ