হোম > জাতীয়

দুই-একদিনের মধ্যে ডিজেলের দাম সমন্বয় হতে পারে: নসরুল হামিদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডিজেল আমদানিতে শুল্ক কমানোর কারণে আগামী দুই-এক দিনের মধ্যে দাম সমন্বয় করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। 

আজ সোমবার দুপুরে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রতিমন্ত্রী। 

প্রতিমন্ত্রী বলেন, ‘দাম বিশ্ববাজারে অনেকটাই বেড়েছে এমন পরিস্থিতিতে কতটুকু কমবে সেটা এই মুহূর্তে বলা যাবে না। আমাদের ধারণা ছিল বিশ্ব বাজারে দাম নিচের দিকে থাকবে। গত কয়েক দিন ধরে দাম অনেক ঊর্ধ্বমুখী।’ 

অগ্রিম আয়কর কমেছে, ৫ শতাংশ ট্যাক্স কমেছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘জ্বালানির দাম আমরা কতটুকু কমাতে পারব তা বিশ্লেষণ করা হচ্ছে। পরিশোধিত ডিজেলের ব্যারেলপ্রতি দাম উঠেছে ১৫০ ডলারে। তাই কতটুকু সমন্বয় হবে তার বিচার-বিশ্লেষণ চলছে।’

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা সরকারের মূল লক্ষ্য: ভূমিমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত আছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে ভিসা পরিষেবা স্বাভাবিক করার পথে ভারত

ফ্যামিলি কার্ড কর্মসূচির বড় চ্যালেঞ্জ আর্থিক সীমাবদ্ধতা

রাজনীতিকদের অস্ত্র, গানম্যান সুবিধা নিয়ে পর্যালোচনা চলছে

অধ্যাদেশকে আইনে রূপান্তার: অন্তর্বর্তী সরকারের ১৩২ অধ্যাদেশ অনিশ্চয়তায়

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন আবদুস সাত্তার পাটোয়ারী

প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর অভিনন্দন

ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন আরও দুজন