হোম > জাতীয়

সংস্কার ও গণভোটে সমর্থন ইইউ নির্বাচন পর্যবেক্ষণ দলের

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

প্রধান উপদেষ্টার কার্যালয়ে আলী রীয়াজের সঙ্গে ছয় সদস্যের ইইউ প্রতিনিধিদল। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রম ও গণভোট আয়োজনের প্রতি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সমর্থন রয়েছে বলে জানিয়েছেন ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস ইজাবস। তিনি বলেছেন, গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতার প্রতি ইউরোপীয় ইউনিয়ন বরাবরই শ্রদ্ধাশীল। এর সার্থক রূপ দিতে অন্তর্বর্তী সরকারের সংস্কার ও গণভোট আয়োজনের প্রতি সমর্থন রয়েছে।

আজ সোমবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আলী রীয়াজের সঙ্গে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল নিয়ে করা বৈঠকে এ কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর কার্যালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে অব্যাহত সমর্থন প্রদানের আশ্বাস ব্যক্ত করে ইভারস ইজাবস আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্রের এক নতুন যাত্রা শুরু হবে এবং গণতান্ত্রিক বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে।

বৈঠকে বাংলাদেশের আসন্ন গণভোট, সংসদ নির্বাচন, সংস্কার এবং সংবিধান সংশোধনের বিষয়ে ইইউর পক্ষ থেকে জানতে চাওয়া হলে জুলাই সনদের বিষয়সমূহ ব্যাখ্যা করেন আলী রীয়াজ। তিনি বলেন, গণতান্ত্রিক পথযাত্রাকে সুন্দর ও মসৃণ করতে এবং আর যাতে মানুষের অধিকার বঞ্চিত না হয়—সে জন্যই অন্তর্বর্তী সরকার জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে সমুন্নত রাখতে সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছে।

প্রতিনিধিদলকে তিনি জানান, দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রায় ৯ মাস আলোচনাক্রমে জুলাই সনদ প্রণীত হয়েছে এবং দলগুলো এতে স্বাক্ষর করেছে। জুলাই সনদ বাস্তবায়নে আশাবাদ ব্যক্ত করে গণতান্ত্রিক উত্তরণে বাংলাদেশের প্রয়াসে ইউরোপীয় ইউনিয়নের সমর্থন কামনা করেন।

প্রতিনিধিদলে আরও ছিলেন উপপ্রধান নির্বাচন পর্যবেক্ষক ইন্টা লাসে, রাজনৈতিক বিশ্লেষক মার্সেল নাগি, ক্যালেরি রিকার্ডো, এইরিনি গৌনারি ও অ্যান মার্লবরো।

শহীদ জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অনিবার্য চরিত্র: প্রধানমন্ত্রী

সড়ক দুর্ঘটনা রোধে রোববার উচ্চপর্যায়ের সভা

বিএনপির স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী

জ্বালানি তেলে দৈনিক ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী

তেল সরবরাহ স্বাভাবিক, তবে কালোবাজারির প্রভাব আছে: জ্বালানিমন্ত্রী

মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল থেকে প্রায় এক মাসে ৭৯৭ ফ্লাইট বাতিল

আ.লীগ আমলের নিয়োগ: তদন্তের মুখে পুলিশ বাহিনীর সাড়ে ৯ হাজার নিয়োগ

স্বাধীনতা দিবস: ১৮ বছর পর কুচকাওয়াজ উপভোগ সাধারণের

স্বাধীনতা দিবসে কোস্ট গার্ডের ৬ জাহাজ জনসাধারণের জন্য উন্মুক্ত

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের কুশল বিনিময়