হোম > জাতীয়

আইকনিক স্থাপনা নির্মাণ করবে বাংলাদেশ: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আইফেল টাওয়ার ও স্ট্যাচু অব লিবার্টির ছবি চোখে ভাসলেই যেমন ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের কথা মাথায় আসে, তেমনি একটি আইকনিক স্থাপনা করবে বাংলাদেশ। মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে স্মরণীয় করে রাখতে এই আইকনিক স্থাপনা করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। 

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে বুধবার এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপনসংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘এক কথায় যেন এটার নাম শুনে বোঝে এটা বাংলাদেশ। আইফেল টাওয়ার শুনলেই বোঝে এটা প্যারিসে, স্ট্যাচু অব লিবার্টি দেখলেই বোঝে ওই দেশ। এ রকম একটা কিছু আমরা রাখতে চাই। বঙ্গবন্ধু ও বাংলাদেশকে চিনতে পারে, এমন কিছু সিম্বলিক করা হবে। বিজ্ঞজনদের নিয়ে কমিটি করেছি, তাঁরা সাজেশন দেয়নি। আমরা পরবর্তীতে করব, হয়তো দুই-চার বছরও লাগতে পারে। মুজিববর্ষ ও সুবর্ণজয়ন্তীকে স্মরণীয় করে রাখার জন্য এটা করা হবে। ওটা দিয়েই যেন চেনে এটা বাংলাদেশের।’ 

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী জানান, ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপনে এবার আগামী ২৫ থেকে ৩১ মার্চ পর্যন্ত জাতীয় জাদুঘর মিলনায়তন, সোহরাওয়ার্দী উদ্যান এবং হাতিরঝিলে আন্তর্জাতিক সেমিনার, আলোচনা সভা, মুক্তিযুদ্ধ কনসার্ট, নাট্যানুষ্ঠান, যাত্রাপালা, ড্রোন শো, লাইট অ্যান্ড লেজার শো, আতশবাজি ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। ২৫ মার্চ সারা দেশে ৯টা থেকে ৯.০১ মিনিট পর্যন্ত ব্ল্যাকআউট পালন করা হবে।’

চীন সফর শেষে ঢাকায় ফিরেছে ডেপুটি স্পিকারের নেতৃত্বাধীন সংসদীয় দল

‘আম কূটনীতি’র মাধ্যমে নেপালে বন্ধুত্বের বার্তা পৌঁছে দিল বাংলাদেশ

সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন প্রধানমন্ত্রীর

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী, মায়ের হাতে দিলেন ২০ লাখ টাকার সঞ্চয়পত্র

চকরিয়ায় ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে প্রধানমন্ত্রী

দেশে অস্থিতিশীলতা তৈরি করতে বিরোধী দল বাজেটের বিরোধিতা করছে: প্রধানমন্ত্রী

বাবার স্মৃতিবিজড়িত পাতলী খাল পুনঃখননকাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

মে মাসে ৬১৩ সড়ক দুর্ঘটনায় নিহত ৬২২: যাত্রী কল্যাণ সমিতি

কক্সবাজারে প্রধানমন্ত্রী

কক্সবাজার রওনা হয়েছেন প্রধানমন্ত্রী