হোম > জাতীয়

দেশের ইতিহাসে গত বছর দুর্গাপূজায় হামলা কম হয়েছে: পূজা উদ্‌যাপন পরিষদ সভাপতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা সভায় বক্তব্য দেন পূজা উদ্‌যাপন পরিষদ সভাপতি। ছবি: পিআইডি

স্বাধীনতার পর থেকে বর্তমান সময় পর্যন্ত সর্বশেষ দুর্গাপূজায় সবচেয়ে কম হামলা হয়েছে বলে দাবি করেছেন পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর। তিনি বলেছেন, ৭২ সাল থেকে গত বছর পর্যন্ত যেসব দুর্গাপূজা হয়েছে, প্রত্যেকটি পূজায় হামলা হয়েছে ব্যাপকভাবে। শুধু গত বছর হামলাটা অত্যন্ত কম হয়েছে। এই তথ্য আলোচনায় আনতে হবে।

আজ রোববার (২৫ মে) কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) সংস্কার নিয়ে নাগরিক সমাজের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন বাসুদেব ধর।

৭২-এর সংবিধানের মূলনীতি অক্ষুণ্ন রেখে প্রয়োজনীয় সংস্কারের দাবি জানিয়ে বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর বলেন, ৭২-এর সংবিধানে চার মূলনীতিতে ধর্মনিরপেক্ষতা ছিল, তবে তা সমাজ-বাস্তবতায় সেভাবে প্রতিফলিত হয়নি। এ ক্ষেত্রে ওই সংবিধানে প্রধানমন্ত্রীসহ যাঁদের অপরিসীম ক্ষমতা দেওয়া হয়েছে, তাতে সংস্কার প্রয়োজন আছে। তিনি ৭২-এর সংবিধান আরও গণমুখী করে মুক্তিযুদ্ধের চেতনা রেখেই সংস্কার করার সুপারিশ করেন।

রাষ্ট্র সংস্কারের গঠিত সংস্কার কমিশনগুলোতে ধর্মীয় সংখ্যালঘুদের অংশগ্রহণ সেভাবে নেই বলে দাবি করেছেন বাসুদেব ধর। তিনি বলেন, ‘বিভিন্ন সংস্কার কমিশনে আমাদের অংশগ্রহণ তেমন নেই। আমাদের কথার বলার সুযোগ তৈরি হয়নি। সুযোগটা তৈরি হওয়া উচিত ছিল।’

উত্তরের চার জেলায় তীব্র জ্বালানি সংকট

জ্বালানি তেল সংকট: ১৬ দিনের তেল বিক্রি ৭ দিনে

হামের প্রাদুর্ভাব: রোববার থেকে জরুরি টিকাদান কর্মসূচি শুরু

অর্থ পাচারের যে ১১ মামলায় অগ্রাধিকার সরকারের

‘হাম’ পরিস্থিতি দেখতে এমপিদের এলাকায় পাঠানোর প্রস্তাব সংসদে

কৃষক ও নারীরা নিশ্চয়ই কার্ডের টাকা বিদেশে পাচার করবেন না: সংসদে প্রধানমন্ত্রী

মৃত্যুদণ্ডের রায় বাতিল চেয়ে ট্রাইব্যুনালে শেখ হাসিনার আইনজীবীর চিঠি

বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল

জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি জানতে সংসদে মুলতবি প্রস্তাব এমপি ফারুকের

সংরক্ষিত নারী আসনের তফসিল হতে পারে ৬ এপ্রিল