হোম > জাতীয়

২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ৫৩ হাজার যানবাহন পারাপার, টোল আদায় পৌনে চার কোটি টাকা

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 

যমুনা সেতু টোলপ্লাজা। ছবি: আজকের পত্রিকা

ঈদের ছুটি ঘিরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে বেড়েছে ঘরমুখী মানুষের চাপ। কয়েক দিন ধরে স্বাভাবিকের তুলনায় দুই-তিন গুণ বেশি যানবাহন চলাচল করছে এই পথে। এই অবস্থায় যমুনা সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় ৫৩ হাজার ২৪৬টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৭৭ লাখ ৫৮ হাজার ২০০ টাকা।

আজ মঙ্গলবার সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত রোববার রাত ১২টা থেকে গতকাল সোমবার রাত ১২টা পর্যন্ত ৫৩ হাজার ২৪৬টি যানবাহন সেতু পার হয়েছে। এর মধ্যে টাঙ্গাইলের যমুনা সেতু পূর্ব প্রান্তের টোল প্লাজা দিয়ে উত্তরবঙ্গের দিকে গেছে ৩২ হাজার ১৮৬টি যানবাহন। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৯৬ লাখ ৩১ হাজার ৪০ টাকা।

অন্যদিকে সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম প্রান্ত দিয়ে ঢাকার দিকে পার হয়েছে ২১ হাজার ৬০টি যানবাহন। এখানে টোল আদায় হয়েছে ১ কোটি ৮১ লাখ ৪০ হাজার ৭০ টাকা।

নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন আরও বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সেতুর টোল প্লাজায় মোটরসাইকেলের জন্য ৪টি আলাদা বুথসহ মোট ১৮টি বুথ চালু রাখা হয়েছে। যানজট এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক কাজ করছে।

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান

যথাযথ তথ্য-উপাত্ত ছাড়া সংবাদ নয়, মতামত হতে পারে: তথ্যমন্ত্রী

জাতীয় নিরাপত্তায় আধুনিক প্রযুক্তি ও সমন্বয়ের বিকল্প নেই: প্রতিরক্ষা উপদেষ্টা

ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, মানুষকে সমান মর্যাদায় দেখতে হবে: আইনমন্ত্রী

অফিস করবেন বঙ্গভবনে, থাকবেন স্পিকারের বাসভবনে

পোশাকশিল্পের পর সেমিকন্ডাক্টরই হতে পারে অর্থনীতির নতুন চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচন: আইনমন্ত্রী

বঙ্গভবনের পরবর্তী বাসিন্দা কে হচ্ছেন

পদত্যাগ করলেও যেসব সুযোগ-সুবিধা পাবেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

বন্যা পরিস্থিতি: সার্বিকভাবে উন্নতি হলেও বৃষ্টিতে নতুন প্লাবনের শঙ্কা