হোম > জাতীয়

সোমবার পদ্মা সেতু হয়ে টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাক

পদ্মা সেতু হয়ে সড়কপথে আগামীকাল সোমবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী সকাল আটটার পরে সড়কপথে গণভবন থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী। ১১টার পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। পরে মোনাজাত করবেন। টুঙ্গিপাড়ায় বিভিন্ন সরকারি কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। দুপুর দুইটার পরে টুঙ্গিপাড়া থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে তাঁর। 

গত ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেতু উদ্বোধনের পর টুঙ্গিপাড়ায় এটিই তাঁর প্রথম সফর। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবরস্থান ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানা গেছে। 

তরুণদের মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সৌদি আরবে হুতি হামলার নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবের কারাগারে ৭৫০০ বাংলাদেশি: শামা ওবায়েদ

ইউরোপ থেকে ফেরত এলেন আরও ৩৫ বাংলাদেশি

চিকিৎসাধীন মঈন খানকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

শাহজালালের থার্ড টার্মিনাল পরিচালনা: ৪ শর্তে আটকে গেছে চুক্তি

প্রধানমন্ত্রীর জাপান সফরে টোকিওতে থাকছেন না রাষ্ট্রদূত, সমন্বয়ে গেছেন মন্ত্রণালয়ের সচিব

বাংলাদেশে বেসরকারি খাতে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন

স্থানীয় নির্বাচনে সরকার বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম

রিয়াদ বিমানবন্দরে হামলার পর লাগেজ না পাওয়া যাত্রীদের জন্য জরুরি নির্দেশনা