হোম > জাতীয়

জনশক্তি রপ্তানি: ঢাকা সফরে মালয়েশিয়ার প্রতিনিধিদল

বিশেষ প্রতিনিধি, ঢাকা

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে জনশক্তি রপ্তানি ও কর্মসংস্থান সহযোগিতা আরও সম্প্রসারণের লক্ষ্যে মালয়েশিয়ার একটি প্রতিনিধিদল ঢাকা সফরে এসেছে। গভীর রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে প্রতিনিধিদলকে উষ্ণ অভ্যর্থনা জানায় বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)।

গতকাল সোমবার দিবাগত রাত প্রায় ২টায় বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক নিজে বিমানবন্দরে উপস্থিত থেকে প্রতিনিধিদলকে স্বাগত জানান। এ সময় তিনি দলের প্রধান প্রতিনিধির হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।

বোয়েসেল জানিয়েছে, মালয়েশিয়ার প্রতিনিধিদলের এ সফর দুই দেশের মধ্যে বিদ্যমান সহযোগিতার সম্পর্ককে আরও শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে দক্ষ বাংলাদেশি কর্মীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, নিরাপদ ও সুশৃঙ্খল শ্রমবাজার সম্প্রসারণ এবং জনশক্তি রপ্তানিতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে ফলপ্রসূ আলোচনা হওয়ার আশা করা হচ্ছে।

প্রতিষ্ঠানটি জানায়, সরকারি উদ্যোগে বৈধ ও স্বচ্ছ অভিবাসন প্রক্রিয়া আরও শক্তিশালী করা এবং আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করতে বোয়েসেল কাজ করে যাচ্ছে। মালয়েশিয়ার সঙ্গে জনশক্তি সহযোগিতা সম্প্রসারণও সেই প্রচেষ্টারই অংশ।

বোয়েসেল সফরটি সফল ও ফলপ্রসূ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে। সফরকালে উভয় পক্ষের মধ্যে কর্মসংস্থান বৃদ্ধি, দক্ষ জনশক্তি প্রেরণ এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

অভ্যর্থনা অনুষ্ঠানে বোয়েসেলের মহাব্যবস্থাপক নূর আহমেদ, উপব্যবস্থাপক সাঈদ সালেহীন এবং হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ওয়েলফেয়ার ডেস্কের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বন্যায় সর্বস্বান্ত কৃষকেরা: ৬ জেলায় ৪০ হাজার হেক্টর জমির ফসলের ক্ষতি

নবম পে স্কেল: বেতনের গেজেট আগস্টে

আলোচনা ছাড়াই ২৮ মিনিটে পাস ‘ইনভেস্টমেন্ট বাংলাদেশ বিল’

পৃষ্ঠপোষকতা না দিলে দুর্নীতি কানে ধরে বিদায় নেবে: সংসদে বিরোধীদলীয় নেতা

কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় একটি সড়কের নামকরণ হবে: সংসদে প্রধানমন্ত্রী

খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় আসকের নিন্দা

৬ মাসে মব সহিংসতায় নিহত ১৩৩: এইচআরএসএস

কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার: প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন সমাপ্ত, ১০ বিল পাস

স্থানীয় নির্বাচনের ভোটকেন্দ্র চূড়ান্ত ২৭ আগস্ট