জনপ্রশাসনে রদবদলে নতুন সচিব পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং সরকারি কর্ম কমিশন (পিএসসি)। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান খানকে দুদকের সচিব পদে বদলি করা হয়েছে।
আর বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের চেয়ারম্যান, অতিরিক্ত সচিব মো. ফজলুর রহমানকে সচিব পদে পদোন্নতি দিয়ে পিএসসির সচিব নিয়োগ দিয়ে আজ বুধবার পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এ ছাড়া বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. রাশিদুল ইসলামকে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়েছে।