হোম > জাতীয়

সৈয়দ মনজুরুল ইসলাম হাসপাতালে, হার্টে পরানো হয়েছে রিং

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ও সাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম। গতকাল শুক্রবার হাসপাতালে ভর্তি হওয়ার পর অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর হার্টে রিং পরানো হয়েছে।

ল্যাবএইড হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা চৌধুরী মেহের-ই-খুদা বলেন, ‘সৈয়দ মনজুরুল ইসলাম স্যার হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তিনি ড. মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে আছেন। এখন তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।’

সৈয়দ মনজুরুল ইসলামের ‘ম্যাসিভ হার্ট অ্যাটাক’ হয়েছে বলে আজ সংবাদমাধ্যমকে জানান বই প্রকাশনা প্রতিষ্ঠান অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম। হাসপাতালে ভর্তির পর অস্ত্রোপচার করে তাঁর হার্টে রিং পরানো হয়েছে বলেও জানান তিনি।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপকের ব্যক্তিগত সহকারী হান্নান বলেন, ‘স্যারের অস্ত্রোপচার হয়েছে। হার্টে রিংও পরানো হয়েছে। তবে স্যার চাচ্ছেন না, তাঁর অসুস্থতার খবর গণমাধ্যমে প্রকাশিত হোক।’

অধ্যাপক মনজুরুল ইসলামের জন্ম ১৯৫১ সালের ১৮ জানুয়ারি, সিলেটে। তিনি একাধারে শিক্ষাবিদ, কথাসাহিত্যিক ও সাহিত্য সমালোচক। সাহিত্যে অবদানের জন্য ১৯৯৬ সালে বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হন তিনি।

বাংলা সাহিত্যে অবদানের জন্য ২০১৬ সালে কাজী মাহবুবুল্লাহ পুরস্কার পান মনজুরুল ইসলাম। ২০১৮ সালে পান একুশে পদক।

হজযাত্রীরা যেন কষ্ট না পান, তা নিশ্চিত করতে হবে : ধর্মমন্ত্রী

হজযাত্রা নির্বিঘ্ন করতে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে : বিমানমন্ত্রী

পলিসি গ্রুপের বৈঠক: নিয়ম বদলে চার হাজার এসআই নিয়োগের চিন্তা

জ্বালানি সংকট: সকাল ৬টায় লাইনে, ১০টায় তেল শেষ, সন্ধ্যা ৬টার জন্য অপেক্ষা

চার বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা

ফিরল জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, থাকবে সরকারি ছুটি

দুই দপ্তরে নতুন সচিব

৪১৯ হজযাত্রীবাহী প্রথম ফ্লাইট সৌদি যাচ্ছে শুক্রবার রাত ১২টা ২০ মিনিটে

দুই শিবির নেতাকে গুলি: অভিযোগ গঠনের আদেশ ২০ এপ্রিল

প্রধানমন্ত্রীর সঙ্গে আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ