হোম > জাতীয়

ঈদের ছুটি শেষ আজ, অফিস­-আদালত খুলছে কাল

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা সাত দিনের সরকারি ছুটি শেষ হচ্ছে আজ সোমবার। দীর্ঘ ছুটি শেষে আগামীকাল মঙ্গলবার থেকে খুলছে অফিস-আদালত, ব্যাংকসহ সব আর্থিক প্রতিষ্ঠান।

এরই মধ্যে পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। বাস, ট্রেন ও নৌপথে ফিরছেন তাঁরা।

জনপ্রশাসন মন্ত্রণালয় ২১ মার্চ সম্ভাব্য ঈদের তারিখ ধরে আগেই ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত পাঁচ দিনের ছুটি নির্ধারণ করেছিল। এর মধ্যে ২১ মার্চ ঈদের দিন সাধারণ ছুটি এবং ঈদের আগে ১৯ ও ২০ মার্চ এবং পরে ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়। এ ছাড়া ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পূর্বঘোষিত ছুটির পাশাপাশি ১৮ মার্চও নির্বাহী আদেশে ছুটি দেওয়া হয়। তার আগে ১৭ মার্চ শবে কদরের ছুটি থাকায় সরকারি চাকরিজীবীরা টানা সাত দিনের ছুটি পান।

অফিস খোলার মাত্র এক দিন পরই ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে আবারও সরকারি ছুটি রয়েছে। এরপর ২৭ ও ২৮ মার্চ সাপ্তাহিক ছুটি (শুক্র-শনিবার) থাকায় সরকারি-বেসরকারি অনেক কর্মজীবী ২৪ ও ২৫ মার্চ ঐচ্ছিক ছুটি নিয়েছেন। ফলে ১৭ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত টানা ছুটি নিয়ে অনেকেই একসঙ্গে অফিসে যোগ দেবেন। যার কারণে অফিস-আদালতের পূর্ণ কর্মচাঞ্চল্য ফিরতে আরও কয়েক দিন সময় লাগতে পারে।

অন্যদিকে ঈদ উপলক্ষে সংবাদপত্রে কর্মরত সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি ঘোষণা করে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। তাদের ছুটিও আজ শেষ হচ্ছে। ফলে মঙ্গলবার থেকে সংবাদপত্র অফিসগুলোতেও স্বাভাবিক কার্যক্রম শুরু হবে।

অসহায় মানুষের পাশে থাকুন: নেতা-কর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

মৃত শিশুদের মায়েদের বক্তব্য ছাড়া আদ-দ্বীনের তদন্ত প্রতিবেদন নয়: স্বাস্থ্যমন্ত্রী

জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের

শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

শাহাদাতবার্ষিকীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বিএনপি গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের অধিকার রক্ষায় বদ্ধপরিকর: তথ্য প্রতিমন্ত্রী

আইনশৃঙ্খলা পরিস্থিতি রাতারাতি নিয়ন্ত্রণ সম্ভব নয়: পরিবেশমন্ত্রী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ

রাজধানীর বর্জ্য অপসারণে অবহেলা: প্রধানমন্ত্রীর নির্দেশে দুই কর্মকর্তাকে প্রত্যাহার

কোরবানির পশুর লাথি-গুঁতায় ও অস্ত্রের আঘাতে সারা দেশে আহত দুই সহস্রাধিক, নিহত ৩