হোম > জাতীয়

হাইকোর্টের বিচারপতি আখতারুজ্জামানের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিচারপতি মো. আখতারুজ্জামান। ছবি: সংগৃহীত

পদত্যাগ করছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আখতারুজ্জামান। আজ রোববার (৩১ আগস্ট) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের মাধ্যমে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের কাছে নিজ স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে বিষয়টি জানানো হয়েছে।

বিচারপতি মো. আখতারুজ্জামানের বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল কর্তৃক অনুসন্ধান চলমান ছিল। চলতি মাসের ২৬ আগস্ট সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে মো. আখতারুজ্জামানের বিষয়ে চূড়ান্ত শুনানি সম্পন্ন হয়।

আওয়ামী লীগের ‘ফ্যাসিস্ট’ বিচারপতিদের পদত্যাগ দাবিতে হাইকোর্ট ঘেরাও কর্মসূচি পালন করে আসছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। অন্যদিকে হাইকোর্ট বিভাগের ‘দলবাজ ও দুর্নীতিবাজ’ বিচারপতিদের পদত্যাগ দাবিতে বিক্ষোভ মিছিলের কর্মসূচি পালন করছিল বৈষম্যবিরোধী আইনজীবী সমাজ। আওয়ামী লীগের পতনের পর গত বছরের ১৬ অক্টোবর ওই কর্মসূচি চলাকালে হাইকোর্ট বিভাগের ১২ বিচারপতিকে প্রাথমিকভাবে কোনো বেঞ্চ দেওয়া হচ্ছে না বলে জানিয়েছিলেন সুপ্রিম কোর্টের তৎকালীন রেজিস্ট্রার জেনারেল।

ওই দিনের পর বিচারকাজ থেকে দূরে ছিলেন বিচারপতি মো. আখতারুজ্জামান। এরপর সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে তাঁর বিরুদ্ধে তদন্ত কার্যক্রম চলমান ছিল।

জুলাই স্মৃতি জাগ্রত রাখবে গণভবনের জাদুঘর

এই সময়ে আমাদের আধুনিক চলচ্চিত্র নির্মাণ করতে হবে: তথ্যমন্ত্রী

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার, হুঁশিয়ারি দিয়ে প্রত্যাহার বিদ্যুৎ বিভাগের

‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬’ উদ্‌যাপন উপলক্ষে জাতীয় কর্মসূচি

জুলাইয়ে নির্যাতন ও হয়রানির শিকার ৫৫ সাংবাদিক: এইচআরএসএস

বিরোধী দলকে সঙ্গে নিয়ে রাজনৈতিক সংকটের সমাধান: মির্জা ফখরুল

কোস্ট গার্ডের মেডিকেল ক্যাম্পে ২৫৫ জনকে বিনা মূল্যে চিকিৎসাসেবা

বিদেশি কোম্পানির শ্রমিকদের কল্যাণ তহবিল-সংক্রান্ত বিধিমালা প্রণয়নের নির্দেশ

নিয়োগের ৪ দিনের মাথায় এক সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

আধুনিক ও ইসলামি শিক্ষার সমন্বয়েই নৈতিক জাতি গঠন সম্ভব: সেনাপ্রধান