হোম > জাতীয়

বিদ্যুতের সংকট শিগগিরই কাটছে না

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জ্বালানি ঘাটতির কারণে বিদ্যুতের যে সংকট চলছে, তা শিগগিরই শেষ হচ্ছে না। ব্যবহারের চাহিদা যদি ২ হাজার মেগাওয়াট কমিয়ে আনা যায়, তাহলে সেপ্টেম্বরের শেষ নাগাদ পরিস্থিতির উন্নতি হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর জ্বালানিবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী। 

আজ বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের এসব কথা জানান তৌফিক-ই-ইলাহী। 

প্রধানমন্ত্রীর জ্বালানিবিষয়ক উপদেষ্টা বলেন, জ্বালানি ও বিদ্যুৎ খাতের ঘাটতি যে এখানেই শেষ, তা বলা যাবে না। পরিস্থিতি কোথায় দাঁড়াবে তা শুধু ভবিষ্যৎ বলবে। বিদ্যুৎ-সংকটের বর্তমান অবস্থা সেপ্টেম্বর পর্যন্ত সাসটেইন করতে পারলে অবস্থার উন্নতি হবে। এ জন্য সবাইকে সাশ্রয়ী হতে হবে। 

মানুষের সচেতনতা ও কিছু পদক্ষেপ নিলে বিদ্যুতের চাহিদা কমবে জানিয়ে তৌফিক-ই-ইলাহী বলেন, সরকারি-বেসরকারি অফিস টাইম এগিয়ে আনতে হবে। সন্ধ্যা ৭টার মধ্যে বিয়েশাদিসহ সামাজিক অনুষ্ঠান শেষ করতে হবে। অফিস ও বাসায় এসির তাপমাত্রা ২৫ ডিগ্রির নিচে নামানো যাবে না। 

প্রধানমন্ত্রীর জ্বালানিবিষয়ক উপদেষ্টা বলেন, ‘সেপ্টেম্বর পর্যন্ত আমাদের দৈনিক বিদ্যুতের চাহিদা প্রায় সাড়ে ১৪ হাজার মেগাওয়াট। সাশ্রয় করে সেপ্টেম্বর পর্যন্ত চাহিদা ২ হাজার মেগাওয়াট কমাতে পারলে লোডশেডিং পরিস্থিতির উন্নতি হবে।’ 

প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

কঠোর অবস্থানে বিজিবি: ২৪ ঘণ্টায় আরও ৮ পুশ ইন অপচেষ্টা প্রতিহত

জীববৈচিত্র্য ধ্বংসে বাংলাদেশের ঋণমান কমতে পারে ৬ ধাপ, বাড়তে পারে ঋণের বোঝা: গবেষণা

বিদ্যুৎ খাতে সরকারকে ৪১ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে: তথ্যমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

বিমানবন্দরে আগুন: তদন্তে কমিটি, সকালেই প্রাথমিক প্রতিবেদন দিতে বলেছেন প্রতিমন্ত্রী

উত্তরের চার সীমান্তে এক দিনে আরও ৬০ জনকে পুশ ইনের চেষ্টা বিএসএফের

বেটিং ও জুয়া প্রতিরোধ আইনের খসড়া: সন্দেহ হলেই তল্লাশি, গ্রেপ্তার করতে পারবে গোয়েন্দারা

দৌলতদিয়ায় নদীতে বাস: তদন্তে নৌপরিবহন মন্ত্রণালয়ের কমিটি

ভুয়া মুক্তিযোদ্ধা সনদে চাকরি, ত্রিমুখী তদন্তের মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল ইসলাম